গোপালগঞ্জের কাশিয়ানীতে নিলাম বা টেন্ডার ছাড়াই একটি স্কুলের পরিত্যক্ত ঘর ও আসবাবপত্র বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। এ নিয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। এ ঘটনার অভিযুক্তরা হলেন, উপজেলার আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানারা সুলতানা ও সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুল হক। অভিযোগ সূত্রে জানা গেছে, কোনো টেন্ডার আহ্বান ও সরকারি নিয়ম অনুযায়ী কোনো বিজ্ঞপ্তি বা মূল্য নির্ধারণের প্রক্রিয়া অনুসরণ না করেই বিদ্যালয়ের একটি পরিত্যক্ত টিনের চৌচালা ঘর এবং লোহার বেঞ্চ-দরজা বিক্রি করে দেওয়া হয়েছে। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুল হক ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানারা সুলতানা যোগসাজশ করে ঘরটি মাত্র ১৩ হাজার ৫ শ’ টাকায় বিক্রি করে দিয়েছেন। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষুব্ধ এলাকাবাসীর।  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও ইউপি সদস্য আজিজুর রহমান বলেন, ‘স্কুলের ঘর বা মালামাল সরকারি নিয়ম অনুযায়ী তা টেন্ডারের মাধ্যমে বিক্রি করতে হয়। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। একদিন হঠাৎ দেখি স্কুলের ঘর ভেঙে এবং ঘরের মধ্যে থাকা মালামাল নিয়ে যাওয়া হচ্ছে। তাই এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ডিসি-ইউএনওর স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’ এ বিষয় জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা সুলতানা বলেন, ‘টিও-এটিও স্যারের অনুমতি নিয়েই বিক্রি করা হয়েছে। বিক্রি করার সময় এটিও (সহকারী শিক্ষা কর্মকর্তা) এনামুল হক স্যার উপস্থিত ছিলেন। আমি কিছু করিনি, যা করার স্যারই করেছেন।’সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুল হক ঘর বিক্রির কথা স্বীকার করে বলেন, ‘শুধু ঘরের টিনগুলো পরিত্যক্ত অবস্থায় মাটিতে পড়ে ছিল। নষ্ট হয়ে যাচ্ছিল, তাই এলাকাবাসীর উপস্থিতিতে বিক্রি করা হয়েছে।’ নিলাম কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কেউ আমাকে জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

সরকারিভাবে ২০২৬ সালের পবিত্র হজের জন্য ৩টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার Read more

আশুলিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
আশুলিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আশুলিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেছে ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীরা।শুক্রবার (১৬ Read more

আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছি : নেতানিয়াহু
আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছি : নেতানিয়াহু

ইরানের সঙ্গে ১২ দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘাত শেষে যুদ্ধবিরতির ঘোষণা এলেও শুরু হয়েছে বিজয়ের দাবি-পাল্টা দাবি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার Read more

ভূঞাপুরে পলাতক চেয়ারম্যানকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল
ভূঞাপুরে পলাতক চেয়ারম্যানকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যা মামলার পলাতক আসামি, আওয়ামী লীগ নেতা ও সাবেক নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল Read more

নড়াইলে ১০ বছরেও চালু হয়নি সেচ পাম্প, বিপাকে কৃষকেরা
নড়াইলে ১০ বছরেও চালু হয়নি সেচ পাম্প, বিপাকে কৃষকেরা

নড়াইল সদর উপজেলার কমলাপুর ও গন্ধবখালী এলাকায় বিগত ১০ বছর ধরে দুটি সেচ পাম্প বন্ধ থাকায় জমি চাষে হিমশিম খাচ্ছেন Read more

মেঘনায় লঞ্চ দুর্ঘটনা; নিহত চারজনের দাফন সম্পন্ন
মেঘনায় লঞ্চ দুর্ঘটনা; নিহত চারজনের দাফন সম্পন্ন

মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চের ভয়াবহ সংঘর্ষে নিহত চারজনের মরদেহ ভোলার নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন