বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক হিসেবে পরিচিতি পাওয়া অবসরপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের বিচারক ফ্র্যাংক ক্যাপ্রিও মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।২০২৩ সালে ক্যাপ্রিও’র অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়েছিল। এই রোগে চিকিৎসাধীন অবস্থাতেই গতকাল বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ফ্র্যাংক ক্যাপ্রিওর পরিবারের সদস্যরা।ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়, “নিজের সহানুভূতি, নম্রতা, মানুষের ভেতরে ভালো স্বত্ত্বা রয়েছে— এমন বিশ্বাসের প্রতি অটল থাকার জন্য সবার কাছে শ্রদ্ধাভাজন হয়ে ওঠা বিচারক ক্যাপ্রিও আজ পৃথিবী, বন্ধু-আত্মীয়-স্বজন এবং তার প্রিয় আদালতকক্ষ থেকে অনন্তলোকে যাত্রা করেছেন। আন্তরিকতা, দয়ালু এবং সহজ-সাবলীল ব্যবহারের জন্য সবার কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”ফ্র্যাংক ক্যাপ্রিও যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের পৌর আদালতের বিচারক ছিলেন। আদালতকক্ষে নম্র, আন্তরিক, দয়ালু ও সহানুভূতিশীল আচরণ তাকে অন্যান্য বিচারকের থেকে পৃথক করে তুলেছিল। কোর্টরুমে তার বিচারকার্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর জেরে যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বজুড়ে মানুষজন তার সম্পর্কে জানতে পারে এবং তার ভক্ত হয়ে ওঠে।তিনি প্রায়েই শিশুদেরকে তার বেঞ্চে বসতে দিতেন, দরিদ্র আসামিরা কীভাবে জরিমানার অর্থ পরিশোধ করবেন— সে ব্যাপারে আসামিপক্ষকে পরামর্শ দিতেন, এমনকি অনেক সময় তাদের ক্ষমাও করে দিতেন।সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়ার পর ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ‘কট ইন প্রোভিডেন্স’ নামের একটি রিয়েলিটি শো শুরু করেন ফ্র্যাংক ক্যাপ্রিও। ওই শো-ই তাকে বিশ্বজুড়ে তারকাখ্যাতি এনে দিয়েছিল। এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল তার ওই অনুষ্ঠান যে সেটি রীতিমতো বিশ্বের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন টেলিভিশন অনুষ্ঠান পুরস্কার ডে-টাইম অ্যামি এওয়ার্ডের জন্যও মনোনয়ন পেয়েছিল।তার পরিবারের স্বজনরা ইনস্টাগ্রাম পোস্টে জানান, “তিনি শুধু একজন শ্রদ্ধেয় বিচারকই ছিলেন না, ছিলেন একাধারে একজন দায়িত্বশীল এবং নিবেদিতপ্রাণ স্বামী, পিতা, পিতামহ, প্রপিতামহ এবং বন্ধু। তার সদয় ব্যবহারের স্মৃতি সবসময়েই আমাদের অনুপ্রেরণা যোগাবে।”“ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা, আমরাও যেন তার মতো জীবনের প্রতিটি ক্ষেত্রে পৃথিবীর প্রতি আরও একটু সহানুভূতিশীল হতে পারি।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, বাড়ছে আতঙ্ক
হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, বাড়ছে আতঙ্ক

বঙ্গোপসাগরে লঘু নিন্মচাপের ফলে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। একই সাথে বৃদ্ধি পাচ্ছে কালনী-কুশিয়ারা নদীর পানি। এতে করে বন্যার আশঙ্কা Read more

‘ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুত ইরান’
‘ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুত ইরান’

ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার সার্বভৌমত্ব ও জনগণের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাবে ‘দৃঢ় ও নির্দ্বিধায় ব্যবস্থা’ নেবে Read more

ডাকসুর ভোট গণনায় সময় লাগার যে কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা
ডাকসুর ভোট গণনায় সময় লাগার যে কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় বেশি সময় লাগার কারণ জানিয়েছেন উদয়ন স্কুল কেন্দ্রের Read more

গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৯১ জন
গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৯১ জন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা চালিয়ে একদিনে আরও ৯১ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। দখলদার ইসরায়েল মধ্য গাজার সারায়া এলাকায় Read more

হিরো আলমকে ভুয়া ডিভোর্সের কাগজ দিয়েছেন রিয়া মনি!
হিরো আলমকে ভুয়া ডিভোর্সের কাগজ দিয়েছেন রিয়া মনি!

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, তার স্ত্রী রিয়া মনি ও ম্যাক্স অভি তাকে প্রতারণার মাধ্যমে ভুয়া Read more

হোয়াটসঅ্যাপে ছবি তৈরি করবে চ্যাটজিপিটি
হোয়াটসঅ্যাপে ছবি তৈরি করবে চ্যাটজিপিটি

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ছবি তৈরির নতুন সুবিধা। এবার চ্যাটজিপিটির মাধ্যমেই ব্যবহারকারীরা সরাসরি এই জনপ্রিয় মেসেজিং অ্যাপে এআই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন