কিউবায় চলমান জ্বালানি সংকটের মধ্যে রাশিয়ার একটি তেলবাহী জাহাজ দেশটিতে পৌঁছানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।মার্কিন কোস্ট গার্ড জানায়, প্রায় ৭ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী জাহাজটি কিউবার জলসীমার কাছাকাছি পৌঁছে গেছে এবং খুব শিগগির নির্ধারিত গন্তব্য মাতানজাস বন্দরে পৌঁছাতে পারে।জানা যায়, রাশিয়ার পতাকাবাহী জাহাজটি আটকাতে কোনো পদক্ষেপ নেয়নি ট্রাম্প প্রশাসন। যদিও ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের টহল জাহাজ মোতায়েন ছিল, তবুও তাদের হস্তক্ষেপের নির্দেশ দেওয়া হয়নি।বিশ্লেষকদের মতে, এই তেল সরবরাহ কিউবার চলমান জ্বালানি সংকটে সাময়িক স্বস্তি এনে দিবে। ভেনেজুয়েলায় হামলার পর কয়েক মাস ধরে কার্যত তেল অবরোধের কারণে কিউবার জ্বালানি মজুত প্রায় শেষ হতে যাচ্ছিলো।প্রসঙ্গত, মার্কিন ট্রাম্প প্রশাসন জানুয়ারি থেকে কিউবার বিরুদ্ধে কঠোর তেল অবরোধ কার্যকর করে, যার ফলে দেশটিতে বিদ্যুৎ সংকট ও অর্থনৈতিক চাপ তীব্র আকার ধারণ করে। এতে রাজধানী হাভানাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কিউবার ওপর যুক্তরাষ্ট্রের চাপ কিছুটা কমাতে পারে এবং একই সঙ্গে দেশটির দীর্ঘদিনের মিত্র রাশিয়ার ওপর নির্ভরতা বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির মনোনয়নবঞ্চিত নাইম মোস্তফার মনোনয়ন উত্তোলন
বিএনপির মনোনয়নবঞ্চিত নাইম মোস্তফার মনোনয়ন উত্তোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-(পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত জুলফার নাইম মোস্তফার পক্ষে তার অনুসারীরা মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। শনিবার Read more

আলোচিত দক্ষিন কোরীয় অভিনেতার রহস্যজনক মৃত্যু
আলোচিত দক্ষিন কোরীয় অভিনেতার রহস্যজনক মৃত্যু

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বো মারা গেছেন। ২৬ মার্চ পিওংটেকের নিজ বাড়িতেই ৪৪ বছর বয়সী অভিনেতার মরদেহ পাওয়া যায়। Read more

নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে যা জানালেন গভর্নর
নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে যা জানালেন গভর্নর

আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। Read more

বাজিতপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
বাজিতপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জের বাজিতপুরে পূর্ব শত্রুতার জের ধরে নমুজ আলী (৪৮) নামের এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার Read more

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা
মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেন দুর্বৃত্তরা। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।উপজেলা নির্বাচন Read more

সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন