মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী মন্টু মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৫ টায় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তেরাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মন্টু মিয়া তেরাইল বাজার পাড়ার মৃত কাতল আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোস্তাক হোসেন (২০) ও তেরাইল পূর্বপাড়ার রতন আলীর ছেলে রনি (১৮)।স্থানীয়রা জানিয়েছেন, তেরাইল থেকে বামন্দী বাজারে যাওয়ার পথে মোটরসাইকেল চালক মোস্তাক একটি গরুর গাড়ীকে পাশ কাটিয়ে যাওয়ার সময় পথচারী মন্টু মিয়াকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মোস্তাক ও রনিকে প্রথমে বামন্দীর একটি ক্লিনিকে নেয়া হয়, পরে অবস্থা আশঙ্কাজনক হলে কুষ্টিয়া রেফার্ড করেন চিকিৎসক।গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি কর্তব্যরত চিকিৎসক তাসমেরী নাহার বলেন, মন্টু মিয়াকে জরুরি বিভাগে নেওয়ার পূর্বেই মারা গেছে। তবে তার মাথা ও শরীরে বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামুতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি, বেরিয়ে এল যুবকের মগজ!
রামুতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি, বেরিয়ে এল যুবকের মগজ!

কক্সবাজারের রামুতে ট্রাকের চাপায় সাইফুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাকমারকুল Read more

ভুয়া নথিপত্রে স্থায়ীভাবে বাতিল হবে যুক্তরাষ্ট্রের ভিসা
ভুয়া নথিপত্রে স্থায়ীভাবে বাতিল হবে যুক্তরাষ্ট্রের ভিসা

মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হওয়ার তথ‌্য জা‌নি‌য়ে‌ছে ঢাকার মার্কিন দূতাবাস।সোমবার Read more

গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৮৪ Read more

কায়রো মিউজিয়াম থেকে ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ
কায়রো মিউজিয়াম থেকে ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ

মিসরের কায়রোতে অবস্থিত জাদুঘর থেকে ফেরাউনের এক অমূল্য স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ হয়ে গেছে। প্রায় তিন হাজার বছর পুরোনো এই গয়নাটি Read more

বিজয়-তৃষার বিয়ে?
বিজয়-তৃষার বিয়ে?

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন