সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামী ও নাসিক ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মোস্তফা (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: মোস্তফা সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকার আব্দুল খালেকের ছেলে।এরআগে গত বুধবার (১৮ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স পাইনাদী মধ্য পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশী করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে উক্ত স্থানে অবস্থান করছিল বলে স্বীকার করে।স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী মোস্তফা নাসিক ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। রাজনীতির আড়ালে দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক সহ একাধিক মামলা রয়েছে।এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গত বুধবার রাতে পাইনাদী মধ্য পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় মামলা দায়ের শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পার্কভিউ হাসপাতালে অনিয়ম, অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটকে সিভিল সার্জনের ‘হুমকি’
পার্কভিউ হাসপাতালে অনিয়ম, অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটকে সিভিল সার্জনের ‘হুমকি’

চট্টগ্রাম নগরীর অন্যতম স্বনামধন্য বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান পার্কভিউ হাসপাতালে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাঞ্চল্যকর মোড় নেয়, যখন চট্টগ্রামের সিভিল Read more

টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর)

এশিয়া কাপের শেষ গ্রুপপর্বের ম্যাচে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ওমানের মুখোমুখি হবে ভারত। একইদিন রয়েছে টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের খেলা।ক্রিকেটএশিয়া Read more

নবাবগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত
নবাবগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত

মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং পুরনো খেলাকে ফিরিয়ে আনতে দিনাজপুরের নবাবগঞ্জে চকদলু নারায়ণপুর গ্রামে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার Read more

আজ রাতে ঘোষণা হবে ব্যালন ডি’অর-২০২৫
আজ রাতে ঘোষণা হবে ব্যালন ডি’অর-২০২৫

বিশ্ব ফুটবলের অন্যতম সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর। আজ (সোমবার) ফ্রান্সের রাজধানী প্যারিসের থিয়েটার দু শাতেলে অনুষ্ঠিত হবে এর ৬৯তম আসর। Read more

হাদির জানাজায় আনা যাবে না ব্যাগ, ড্রোন উড়ানো নিষিদ্ধ
হাদির জানাজায় আনা যাবে না ব্যাগ, ড্রোন উড়ানো নিষিদ্ধ

আগামীকাল শনিবার বাদ জোহর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় Read more

আজ আষাঢ়ের প্রথম দিন
আজ আষাঢ়ের প্রথম দিন

আজ ১৪৩২ বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথম দিন। পুষ্প-বৃক্ষে, পত্রপল্লবে, নতুন প্রাণের সঞ্চার করে, নতুন সুরের বার্তা নিয়ে সবুজের সমারোহে এসেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন