ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।তিনি বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ বেড়ে গেছে। এই কারণে আজ (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশালসহ সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। লঞ্চগুলো চলার পথে যে যেখানে অবস্থান করছে, ওই স্থানে নদীর পাড়ে লঞ্চগুলো নোঙ্গর করে রাখার জন্য বলা হয়েছে। কুয়াশা কেটে   গেলে ফের চলাচল স্বাভাবিক হবে।প্রসঙ্গত, এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী দুইটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত এবং কয়েকজন আহত হন। সংঘর্ষে জাকির সম্রাট-৩ লঞ্চটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভাসতে থাকে। পরে এ ঘটনায় শুক্রবার সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে অপর অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটিকে জব্দ এবং চারজন স্টাফকে আটক করা হয়।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয় দিবসে ঢাকার আকাশ থেকে ঝাঁপ দেবেন ৫৪ জন
বিজয় দিবসে ঢাকার আকাশ থেকে ঝাঁপ দেবেন ৫৪ জন

মহান বিজয় দিবসে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাস্যুটিং করবেন। তাদের মধ্যে একজন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক Read more

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের ভয়াবহ হামলায় নিহত ৪, নিখোঁজ ১৫
লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের ভয়াবহ হামলায় নিহত ৪, নিখোঁজ ১৫

লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন Read more

আনোয়ারায় সড়কপথে গড়ে উঠছে অবৈধ পশুর হাট, বিপাকে ইজারাদাররা
আনোয়ারায় সড়কপথে গড়ে উঠছে অবৈধ পশুর হাট, বিপাকে ইজারাদাররা

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মূল সড়ক ও মোড়ে মোড়ে গড়ে উঠেছে অস্থায়ী ও অবৈধ পশুর হাট। Read more

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের স্ক্র্যাব শেডে ভয়াবহ আগুন
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের স্ক্র্যাব শেডে ভয়াবহ আগুন

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ( আর এন পি এল) স্ক্র্যাপ Read more

প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া ব্যাটার
প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া ব্যাটার

দক্ষিণ আফ্রিকার ডানহাতি ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজ ইতিহাস রচনা করেছেন। তিনি প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচটি ওয়ানডে ইনিংসে ৫০ বা Read more

যশোরের শার্শায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় গৃহবধু নিহত
যশোরের শার্শায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় গৃহবধু নিহত

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী তানিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন