যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।মঙ্গলবার (০৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি।তিনি বলেন, যারা পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন চায়, তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। তারা অন্ধকারের শক্তিকে ফিরিয়ে আনতে চায়। জনগণ এই ষড়যন্ত্র বুঝে গেছে।আন্দোলন গত বছরই শুরু হয়নি। এটি ১৫-১৬ বছরের দীর্ঘ লড়াই— উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, এটি ছিল স্বৈরাচার হটানো, গণতন্ত্র ফিরিয়ে আনা, ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন। এখন কেউ কেউ পিআর পদ্ধতির কথা বলছেন। এটা নতুন ফাঁদ। জনগণের রায় ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগকে ফেরত আনতে তারা নতুন পথ খুঁজছেন। এ চক্রান্ত সফল হবে না।তিনি বলেন, যদি কেউ পিআর পদ্ধতি চালু করতে চায়, তাহলে সোজাসুজি জাতির সামনে এসে নিজেদের রাজনৈতিক প্রস্তাব তুলে ধরুক, নির্বাচন করুক, জয়লাভ করুক, তারপর পিআর আনুক। কিন্তু বিএনপির ঘাড়ে চেপে কিংবা রাষ্ট্রের ঘাড়ে চাপিয়ে কিছু আদায় করা যাবে না। জাতি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।তিনি আরও বলেন, আমরা শহীদদের স্মরণ করছি আমাদের জাতীয় মর্যাদার জন্য। তাদের সম্মান দিতে হলে জাতীয় মুক্তির কাজ শেষ করতে হবে। সেটি সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। হাসিনার দখলে থাকা ভোটাধিকার আমাদের ফিরিয়ে আনতে হবে। জনগণকে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। নির্বাচনই একমাত্র রাস্তা। নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র হয় না। তাই, যে যেখানে আছি, সবাইকে নির্বাচনের পক্ষে মাঠে নামতে হবে। বসে থাকলে চলবে না। যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে গণতান্ত্রিক সরকারের পথেই এগোতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসু নির্বাচনে আমরা হারার জন্য প্রস্তুত আছি: শিবির সমর্থিত জিএস প্রার্থী
জাকসু নির্বাচনে আমরা হারার জন্য প্রস্তুত আছি: শিবির সমর্থিত জিএস প্রার্থী

আমরা বলিনি আমরা জিততে চাই। শিক্ষার্থীরা ভোট প্রদান করে আমাদের যদি রায় দেয়, আমরা হারার জন্য প্রস্তুত আছি। কোনো প্রকার Read more

জীবননগরে যুবকের লাশ উদ্ধার
জীবননগরে যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের Read more

দীর্ঘদিন ধরে অচল বাঙলা কলেজের ওয়েবসাইট, বিপাকে শিক্ষার্থীরা
দীর্ঘদিন ধরে অচল বাঙলা কলেজের ওয়েবসাইট, বিপাকে শিক্ষার্থীরা

দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে সরকারি বাঙলা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। ফলে কলেজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও নোটিশ জানতে ভোগান্তিতে পড়ছেন Read more

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো

ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দেশটির বিরোধী রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো। Read more

মদ্যপ অবস্থায় মারামারি করে জরিমানা গুনলেন ব্রুক
মদ্যপ অবস্থায় মারামারি করে জরিমানা গুনলেন ব্রুক

নিউজিল্যান্ড সফরে একটি নাইটক্লাবের বাইরে কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে বড় শাস্তি পেলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক। ইংল্যান্ড অ্যান্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন