আমরা বলিনি আমরা জিততে চাই। শিক্ষার্থীরা ভোট প্রদান করে আমাদের যদি রায় দেয়, আমরা হারার জন্য প্রস্তুত আছি। কোনো প্রকার ও সহিংসতা কিংবা জোরপূর্বক জয়ের ব্যাপারে কোনো চেষ্টা করিনি বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মো. মাজহারুল ইসলাম।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি।মাজহারুল ইসলাম জানান, তাজউদ্দীন হলে প্রার্থী হয়েও জোর করে কেন্দ্রে ঢুকেছে। শিক্ষার্থীরা রুখে দাঁড়িয়েছেন। সামগ্রিক ব্যাপারগুলো আমাদের দিকে আসে না, অন্যদিকে যাচ্ছে এবং বিপরীত দিকে যাচ্ছে। এত কিছু থাকার পরও আমাদের যদি দায়ী করা হয়, টান্সপারেসি রক্ষার জন্য গতকাল রাত থেকে আমরা এফোর্ড দিয়েছি, গতকাল রাতে আমাদের পাশে কেউ ছিলেন না। শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করলেও মেনে নেব, গ্রহণ না করলেও মেনে নেব। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমরা যে কতটা আন্তরিক ছিলাম তার সবচেয়ে বড় প্রমাণ গতকাল রাতে নির্বাচন কমিশনার অফিস যেখানে সবার এক্সেস থাকার কথা না, শুধুমাত্র নির্বাচন কমিশনের থাকার কথা, কিন্তু সেখানে প্রাক্তন শিক্ষার্থীদের প্রবেশ কতটা  স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ হয়,  তা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম। তিনি আরও বলেন, সকাল থেকে বলেছিলাম পোলিং এজেন্টরা যথাযথভাবে কাজ করতে পারেন এবং নির্বাচনে অনেকগুলো জটিলতা ছিল অতিরিক্ত ব্যালট পেপার রাখা।  আমরা বলেছিলাম, যতজন শিক্ষার্থী ততগুলো যাতে ব্যালট পেপার রাখা হয়। আপনারা লক্ষ্য করে দেখেন আমাদের প্রত্যেকটা দাবি অত্যন্ত যৌক্তিক। আমরা কোনো গোঁজামিল ও ফাঁকফোকোর করে রাখিনি।  তারা জোরপূর্বক হট্টগোল করেছে, স্বাভাবিক নখের কালির জন্য বলা হয়েছে নির্বাচনে কারচুপি করা হয়েছে। অনেক জনকে লিফটেড কেন বিতরণ করা হচ্ছে তাকে বলা হচ্ছে শিবির। তারপরও আমাদের প্রশ্নবিদ্ধ করা এটা অবান্তর। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের
বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের

সরকারকে বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি রিট মামলার চূড়ান্ত Read more

ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নাহিদ
ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসেই প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কে কোন আসনে Read more

পাওনা টাকা আদায়ে ব্যতিক্রমী উদ্যোগ, ইনতাজ আলীর ব্যানার নামাল পুলিশ
পাওনা টাকা আদায়ে ব্যতিক্রমী উদ্যোগ, ইনতাজ আলীর ব্যানার নামাল পুলিশ

ময়মনসিংহের নান্দাইলে গাছ কেটে আয় করা পারিশ্রমিকের পাওনা টাকা আদায়ে দেনাদারদের নামসহ ব্যানার টাঙিয়ে আলোচনায় আসা ইনতাজ আলীর সেই ব্যানার Read more

সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা
সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও দায়-দায়িত্ব আছে। সরকারের সমালোচনা করার Read more

বরিশালে জেলের জালে বিশাল আকৃতির হাঙ্গর!
বরিশালে জেলের জালে বিশাল আকৃতির হাঙ্গর!

‘আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল’। বেশ প্রাচীন জনপদ বরিশাল। প্রাচ্যের ভেনিস নামে খ্যাত বরিশালের আনাচকানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছে মেঘনা, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন