বয়স্ক কয়েদিদের মুক্তি দিতে যাবজ্জীবন সাজা ৩০ বছর থেকে কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।লাইফ টাইম কমিয়ে বয়স নির্ধারণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আমরা এখন পর্যন্ত নির্ধারণ করিনি। আলোচনার ভিত্তিতে নারীদের ক্ষেত্রে হয়তো ২০ বছর করে দিতে চাচ্ছি। ছেলেদের ক্ষেত্রে হয়তো আরো একটু বেশি হতে পারে।’কারাগারে অনেক সমস্যা আছে, এটা সংস্কারেরও দরকার আছে জানিয়ে তিনি বলেন, ‘কারাতে বাজেটের ক্ষেত্রে একটু সমস্যা। বন্দিদের মধ্যে যাদের অনেক বয়স হয়ে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের ওষুধের জন্য বাজেটেরও বেশি দরকার হয়। আমরা চাচ্ছিলাম লাইফ টাইম তো ৩০ বছর, সেটাকে কমিয়ে কত করা যায়, যুক্তিযুক্ত একটা করে, যারা বয়স্ক হয়ে গেছে তাদের যাতে ছাড়ার ব্যবস্থা করা যায়।’‘আবার কতগুলো স্পেসিফিক আছে, তার বয়সটা কত। যে ১৮ বছরের অপকর্ম করেছে, ২০ বছর পর তাকে ছেড়ে দিলে তখন তো তার বয়স ৩৮ বছর হয়। সে হয়তো এসে আবার অপকর্ম করতে পারে। এ বিষয়গুলো দেখা হবে, তবে মেয়েদের ক্ষেত্রে আমরা একটু বেশি লিবারেল,’ যোগ করেন উপদেষ্টা।চৌধুরী বলেন, ‘আজকে কোর কমিটির মিটিংয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দুএকটি নির্বাচন হয়েছে এসব নিয়ে অল্প আলোচনা হয়েছে। পুলিশের ট্রেনিং, আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি, ছিনতাই, চুরি, ডাকাতি নিয়ে আলোচনা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ নিয়ে বিশেষ করে মিয়ানমার সীমান্তে মাদক ও জেলেদের মাছ ধরার সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। লুট হওয়া অস্ত্র কীভাবে আনা যায় এটা নিয়ে আলোচনা হয়েছে। মেইনলি আলোচনা হয়েছে পূজার আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিয়ে। কারা সংস্কার ও ফরিদপুরে দুটি ইউনিয়নের সমস্যা নিয়ে বেশি আলোচনা হয়েছে।’তিনি বলেন, ‘ফরিদপুরে দুটি ইউনিয়ন। দুই ইউনিয়নে কত মানুষ, কত ভোটার অথচ দুটি ইউনিয়নে সমস্যার জন্য লাখ লাখ মানুষকে জিম্মি করে রেখেছেন। এটা কোনোভাবেই বরদাশত করা হবে না। আজকে বিকেলের মধ্যে তারা যদি সমাধান না করে তাহলে আমরা আইন প্রয়োগ করার মাধ্যমে রাস্তা ক্লিয়ার করবো। রাস্তা ব্লক করার অধিকার কারও নাই। দাবি দাওয়া থাকলে প্রপার চ্যানেলে জানানো হবে, এজন্য রাস্তা ব্লক করে মানুষকে ভোগান্তি দিয়ে, এটা কখনও গ্রহণযোগ্য নয়।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিগগিরই নিবন্ধন-প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত: শিশির মনির
শিগগিরই নিবন্ধন-প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত: শিশির মনির

নিবন্ধন নিয়ে হতাশ না হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। শিগগিরই Read more

বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর করে থানায় সোপর্দ
বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর করে থানায় সোপর্দ

সিরাজগঞ্জে বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে মারধর করে থানায় সোপর্দের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে স্থানীয়রা তার বাড়ি ঘেরাও Read more

হাড়কাঁপানো শীত কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ৬.৯ ডিগ্রিতে
হাড়কাঁপানো শীত কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ৬.৯ ডিগ্রিতে

কনকনে শীতের তীব্রতায় চুয়াডাঙ্গায় সাধারণ মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে। জেঁকে বসেছে শীত, তাপমাত্রার পারদ নামল ৬ দশমিক ৯ ডিগ্রি Read more

রিয়ালের জালে পিএসজির ‘এক হালি’
রিয়ালের জালে পিএসজির ‘এক হালি’

ফিফা ক্লাব বিশ্বাকাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। এ জয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার সুযোগ Read more

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত

পৃথিবীতে নানা কারণ বিশ্ব বাজারে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো মূল্য বাড়ে এবং কমে। নানা কেন্দ্রকে ইস্যু ব্যক্ত করে। বিশ্ববাজার যদি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন