৪৩০ ফুট উঁচু বা ৪৫ তলার সমান উচ্চতা থেকে জাম্প দিয়েছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক। ইন্দোনেশিয়ার বালির সৈকতে এই বাঞ্জি জাম্প করেন তিনি।এই জাম্পের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে তার অনুসারীদের কার্যত চমকে দিয়েছেন। এছাড়া জাকির নায়েক তার বাঞ্জি জাম্পের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন।মঙ্গলবার (০৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।প্রতিবেদনে বলা হয়, ৫৯ বছর বয়সী এই বক্তা ধর্মীয় বক্তৃতা ও জনসমক্ষে বিতর্কের জন্য পরিচিত। তবে সম্প্রতি তিনি নানা অ্যাডভেঞ্চার কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। বালির এক সৈকতে একটি প্ল্যাটফর্ম থেকে বাঞ্জি দড়িতে বাঁধা অবস্থায় লাফিয়ে পড়ার মুহূর্তটি তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করা হয়।এই সফরে তিনি ক্লিফ জাম্পিং ও ওয়াটার স্লাইডিং-এও অংশ নেন এবং এসব শারীরিকভাবে চ্যালেঞ্জিং কার্যক্রম বেশ উপভোগ করছেন বলেও দেখা গেছে। এছাড়া এর আগেও তিনি অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়েছেন। গত বছর উগান্ডা সফরের সময় তিনি ১৬৫ ফুট উঁচু থেকে বাঞ্জি জাম্প করেন।পাকিস্তানি এই সংবাদমাধ্যমটি জানায়, গত বছর ড. জাকির নায়েক পাকিস্তান সফর করেন এবং দেশটিতে তাকে উচ্চ পর্যায়ের প্রটোকল ও নিরাপত্তার মধ্যে স্বাগত জানানো হয়।সফরের সময় করাচি বিশ্ববিদ্যালয় তাকে ইসলামি স্টাডিজে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। সিন্ধু প্রদেশের গভর্নর ও করাচি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কামরান টেসোরি করাচিতে গভর্নর হাউসে আয়োজিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই ডিগ্রি প্রদান করেন।গভর্নর টেসোরি ইসলাম প্রচার ও ধর্মীয় বিতর্কে ড. জাকির নায়েকের অবদানের প্রশংসা করে আশা প্রকাশ করেন, তিনি যেন একই নিষ্ঠায় তার মিশন চালিয়ে যান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কনসাল জেনারেল, সিন্ধু হায়ার এডুকেশন কমিশনের চেয়ারম্যান ড. তারিক রফি, করাচি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. খালিদ ইরাকি, মুফতি আবদুর রহিম, ডিন এবং সিনিয়র শিক্ষকেরা উপস্থিত ছিলেন।করাচি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনুমোদনের পর তাকে এই ডিগ্রি প্রদান করা হয়। সফরের সময় ড. নায়েক করাচিতে কয়েকটি জনসভায় বক্তব্য দেন এবং লাহোর ও ইসলামাবাদেও সফর করেছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি চলছে
ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। বুধবার (৩ Read more

পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার
পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে মোট পোস্টাল ভোটার নিবন্ধন হয়েছে ২ হাজার ৫০৮ জন। Read more

ফুটবল খেলা ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১, আহত ২০
ফুটবল খেলা ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১, আহত ২০

নরসিংদীর বেলাবোতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়। এই Read more

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক বিকেলে
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক বিকেলে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি।আজ রবিবার (৪ জানুয়ারি) বিকেল Read more

সদস্য ফরম বাছাই নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৬
সদস্য ফরম বাছাই নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ফরম বাছাইকালে ছাত্রদল ও বিএনপি কর্মীদের দুই পক্ষে বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন