যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ড এবং পেইং ওয়ার্ড দখল করতে মরিয়া হয়ে উঠেছে অবৈধভাবে গড়ে ওঠা ফিজিওথেরাপি সেন্টারের কর্মীরা। অভিযোগ উঠেছে, সেখানে এককভাবে বাণিজ্য করতে একাধিক ফিজিওথেরাপি সেন্টারের কর্মীরা পেশীশক্তি প্রয়োগ করছেন।রোগীদের থেরাপি দেওয়ার জন্য ওয়ার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে তর্কবিতর্কের জের ধরে বৃহস্পতিবার মেঘনা থেরাপি সেন্টার ও শাহজালাল ফিজিওথেরাপি সেন্টারের কর্মীরা প্রকাশ্যে মারামারিতে লিপ্ত হয়।এতে মেঘনা ফিজিওথেরাপি সেন্টারের কর্মী চামেলি পাখি (২৫) গুরুতর আহত হন। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মেঘনা ফিজিওথেরাপি সেন্টারের মালিক গোলাম রসুল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে বলা হয়েছে, তার ফিজিওথেরাপি সেন্টারের কর্মচারী চামেলি পাখি থেরাপির কাজে গেলে পূর্ব শত্রুতার জের ধরে শাহজালাল ফিজিওথেরাপি সেন্টারের মালিক বাচ্চুসহ তার প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারী তাকে মারধর করে। এতে চামেলি গুরুতর আহত হন।সূত্র জানায়, মেঘনা ও শাহজালাল ফিজিওথেরাপি সেন্টারের কর্তৃপক্ষ জেনারেল হাসপাতালের ওয়ার্ড এককভাবে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। এরই জের ধরে বৃহস্পতিবার পুরুষ পেইং ওয়ার্ডে দুই প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে গোলযোগের সৃষ্টি হয়। একটি পক্ষ টাকার ভাগ নিয়ে ফিজিওথেরাপি কর্মীদের অবৈধভাবে প্রবেশ করার সুযোগ করে দিচ্ছেন। যে কারণে তারা ওয়ার্ড দখলে ব্যস্ত রয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, জেনারেল হাসপাতালকে ঘিরে ১৩টি অবৈধ ফিজিওথেরাপি সেন্টার গড়ে উঠেছে। এর মধ্যে সেবা ফিজিওথেরাপি সেন্টার, শাহজালাল ফিজিওথেরাপি সেন্টার, সোনালী ফিজিওথেরাপি সেন্টার, নাজনীন ফিজিওথেরাপি সেন্টার, মেঘনা ফিজিওথেরাপি সেন্টার উল্লেখযোগ্য। এসব প্রতিষ্ঠানের ৪/৫ কর্মী নিয়ে অবৈধভাবে হাসপাতালে প্রবেশ করে ভর্তি রোগীদের থেরাপি দিয়ে আসছেন। বর্তমানে ফিজিওথেরাপি দেওয়ার নামে ৩০০ টাকা থেকে শুরু করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ ফিজিওথেরাপি কর্মীদের হাসপাতালে প্রবেশ না করতে প্রচার করলেও তারা মানছেন না। একটি পক্ষকে ম্যানেজ করে তারা হাসপাতালে অবাধে যাতায়াত করছেন। অযোগ্য ও কম যোগ্যতাসম্পন্ন কর্মীদের দিয়ে রোগীদের ফিজিওথেরাপি দেওয়ার ফলে রোগীরা উপকারের পরিবর্তে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনাও রয়েছে।যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, ফিজিওথেরাপি কর্মীরা অবৈধভাবে হাসপাতালে প্রবেশ করেন। তারা চিকিৎসকের নির্দেশনা ছাড়াও ইচ্ছামতো রোগীদের থেরাপি দিচ্ছেন বলে শুনেছেন। বিগত দিনে তাদের হাসপাতালে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হলেও তারা গোপনে প্রবেশ করছেন। দুই প্রতিষ্ঠানের কর্মীরা হাসপাতালের পুরুষ পেইং ওয়ার্ডে গোলযোগ করেছেন বলেও তিনি শুনেছেন। ফিজিওথেরাপি সেন্টারের কর্মীদের হাসপাতালে অবৈধভাবে প্রবেশের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত অন্তত ১৫
এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত অন্তত ১৫

ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। Read more

মির্জাপুরে আ.লীগ নেতা শফিকুল গ্রেপ্তার
মির্জাপুরে আ.লীগ নেতা শফিকুল গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে শফিকুল ইসলাম (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(২১ এপ্রিল)  রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর এলাকা Read more

শীর্ষ সামরিক কর্মকর্তা শাদমানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান
শীর্ষ সামরিক কর্মকর্তা শাদমানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

ইরান আনুষ্ঠানিকভাবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি’র খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী শাদমানির মৃত্যুর কথা স্বীকার করেছে। Read more

ডিবি পরিচয়ে কোটি টাকা লুট, গণমাধ্যমকে না জানানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ডিবি পরিচয়ে কোটি টাকা লুট, গণমাধ্যমকে না জানানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আর্থিক প্রতিষ্ঠান নগদ পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানের Read more

বরগুনার বলেশ্বর নদীতে জেলে নিখোঁজ
বরগুনার বলেশ্বর নদীতে জেলে নিখোঁজ

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে মো. ছিদ্দিক (৩০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। বুধবার (০১ অক্টোবর) দিবাগত রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন