স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জা‌নিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।চিঠিতে রাজা চার্লস বলেন, আপনাদের জাতীয় দিবসের এই আনন্দময় মুহূর্তে আমি ও আমার স্ত্রী রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে আমাদের দুই দেশের মধ্যকার সেই চিরস্থায়ী অংশীদারিত্বের কথা স্মরণ করছি, যা আমাদের কমনওয়েলথকে সংজ্ঞায়িত করে এমন অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।ব্রিটেনের রাজা বলেন, যুক্তরাজ্যজুড়ে ৬ লাখ ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করেন, যারা আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, আমাদের সমাজকে সমৃদ্ধ করছেন এবং আমাদের দুদেশের মধ্যকার চিরস্থায়ী সম্পর্ককে আরও শক্তিশালী করছেন।  তি‌নি ব‌লেন, বিশ্বজুড়ে বোঝাপড়া, সহযোগিতা এবং সুযোগ তৈরিতে আমাদের কমনওয়েলথ পরিবার যে ভূমিকা পালন করে, তার জন্য আমি গভীরভাবে গর্বিত। কমনওয়েলথের সমৃদ্ধ বৈচিত্র্য এবং এর তরুণ প্রজন্মের উদ্যম আশা ও অগ্রগতির অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। এই বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে, আমাদের সম্মিলিত শক্তি ও ঐক্য আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।রাজা চার্লস বলেন, আমি নভেম্বরে অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে আমাদের দেশগুলোর একত্রিত হওয়ার সুযোগের জন্য উন্মুখ হয়ে আছি, যেখানে আমরা আমাদের যৌথ অঙ্গীকারগুলো পুনর্ব্যক্ত এবং ভবিষ্যতের জন্য একটি কর্মপন্থা নির্ধারণ করতে পারব। তি‌নি আরও ব‌লেন, জলবায়ু কার্যক্রমে আমাদের সহযোগিতা আমাদের সম্পর্কের একটি অপরিহার্য বৈশিষ্ট্য হিসেবেই রয়েছে এবং আমি স্থিতিস্থাপকতা তৈরিতে ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় নেতৃত্বের অত্যন্ত প্রশংসা করি, কারণ আমরা একসঙ্গে আমাদের পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য আরও টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করে চলেছি। আমার স্ত্রী ও আমি আপনার এবং বাংলাদেশের সব মানুষের জন্য আগামী বছরটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ হোক এই কামনায় আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৬ বছর হাতে ভর করে চলা বাচ্চু মিয়ার একটাই স্বপ্ন একটি চেইনচালিত রিকশা
৩৬ বছর হাতে ভর করে চলা বাচ্চু মিয়ার একটাই স্বপ্ন একটি চেইনচালিত রিকশা

৩৬ বছর ধরে এক হাতে ভর করে জীবন চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত মকবুল হোসেনের Read more

ইতালিতে তীব্র শীত ও তুষারপাত, দুর্ভোগে প্রবাসী বাংলাদেশিরা
ইতালিতে তীব্র শীত ও তুষারপাত, দুর্ভোগে প্রবাসী বাংলাদেশিরা

ইতালিতে হঠাৎ করেই তীব্র শীত নেমে এসেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়ায় কোথাও কোথাও তুষারপাত শুরু হয়েছে। Read more

নারীকে শ্লীলতাহানি ও মারধর, মামলা তুলে নিতে হুমকি
নারীকে শ্লীলতাহানি ও মারধর, মামলা তুলে নিতে হুমকি

কক্সবাজারের উখিয়ায় শাড়ি বদলাতে গিয়ে এক নারী দোকানদার ও তার সহযোগীদের হাতে মারধর ও শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। Read more

জামায়াত এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: রিজভী
জামায়াত এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াত এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের এক নেতা Read more

ষড়যন্ত্রকারীর উষ্কানি-ইন্ধনে দেশের মানুষের ক্ষতি করবেন না: কনকচাঁপা
ষড়যন্ত্রকারীর উষ্কানি-ইন্ধনে দেশের মানুষের ক্ষতি করবেন না: কনকচাঁপা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদির নাম ব্যবহার করে সাম্প্রতিক সময়ে যে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে তার Read more

আমতলীর পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ গ্রেফতার
আমতলীর পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ গ্রেফতার

সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় আমতলী পৌর যুবলীগের সভাপতি ও বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য আরিফ-উল হাসান আরিফকে গ্রেফতার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন