দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে রেলপথে পূর্বের বছরের চাইতে ২০২৪-২৫ অর্থবছরে আমদানি কমেছে ২৯ হাজার মেট্রিক টন। ৫ আগস্টের পর বাণিজ্যে একাধিকবার নিষেধাজ্ঞা আর রেলের দুর্বল অবকাঠামোর ফলে এ পরিস্থিতি বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে রেল কর্তৃপক্ষ বলছেন অবকাঠামো উন্নয়নে কাজ চলছে।বেনাপোল বন্দর ব্যবহারকারীরা জানান, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় একমাত্র বেনাপোল বন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে রেল ও সড়ক পথে আমদানি-রফতানি বাণিজ্য হয়ে থাকে। তবে ৫ আগস্টের পর ভারত সরকার বাণিজ্যের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেয়। এতে আমদানিকারকেরা তাদের অনেক পণ্য সুষ্ঠুভাবে আমদানি করতে পারছেন না। রেলে রফতানি পণ্য পরিবহনের নির্দেশ থাকলেও আজ পর্যন্ত চালু করা যায়নি। রেল স্টেশনে নির্মাণ হয়নি কোনো ইয়ার্ড। নানান প্রতিবন্ধকতায় গত ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে মাত্র এক হাজার ২৯৬টি ওয়াগানে আমদানি হয়েছে ১২ হাজার মেট্রিক টন পণ্য। অপরদিকে ২০২৩-২৪ অর্থবছরে রেলে আমদানি পণ্যের পরিমাণ ছিল ৪১ হাজার মেট্রিক টন।২০২৩-২৪ অর্থবছরের চাইতে ২০২৪-২৫ অর্থবছরে আমদানির পরিমাণ কমেছে ২৯ হাজার মেট্রিক টন। সংকট কাটিয়ে বাণিজ্য পরিস্থিতি উন্নতিতে দুই দেশের সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা।বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, রেলের দুর্বল অবকাঠামোয় পণ্য খালাস ব্যাহত হচ্ছে। পণ্য খালাসের জন্য কোনো ইয়ার্ড রেলস্টেশনে নির্মাণ হয়নি। তিনি আরও জানান, দুই বছর আগে রেলে পণ্য রফতানি অনুমতি দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে। কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়ন নেই। রেলে রফতানি বাণিজ্য চালু করতে পারলে পণ্য পরিবহনে খরচ আরো সাশ্রয়ী হবে।বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, বর্তমানে বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞায় ভারত থেকে সুতা, গুঁড়ো দুধ, প্রিন্ট পেপার, পেপার বোর্ড, মাছ ও তামাক আমদানি বন্ধ রয়েছে। রফতানি বন্ধ রয়েছে পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, প্লাস্টিক, কাটের তৈরি আসবাবপত্র ও ফল।বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান জানান, ভারতের নিষেধাজ্ঞায় বাণিজ্য কমে এসেছে। দ্রুত পণ্য খালাসের জন্য রেলস্টেশনে কার্গো ইয়ার্ড নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। রেলে রফতানির বিষয়টি দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা-মা
মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা-মা

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বাবা-মা। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে Read more

কাজীপুরে আড়াই বছর পর জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম শুরু
কাজীপুরে আড়াই বছর পর জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম শুরু

উদ্বোধনের প্রায় আড়াই বছর পর সিরাজগঞ্জের কাজীপুরে প্রতিষ্ঠিত আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা Read more

ইসলামী আন্দোলনে যোগ দিলেন বকশীগঞ্জ বিএনপির সাবেক সভাপতি
ইসলামী আন্দোলনে যোগ দিলেন বকশীগঞ্জ বিএনপির সাবেক সভাপতি

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যোগ দিয়েছেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে Read more

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত

পৃথিবীতে নানা কারণ বিশ্ব বাজারে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো মূল্য বাড়ে এবং কমে। নানা কেন্দ্রকে ইস্যু ব্যক্ত করে। বিশ্ববাজার যদি Read more

পবিত্র ঈদুল ফিতর আজ
পবিত্র ঈদুল ফিতর আজ

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সারাদেশে আজ শনিবার (২১ মার্চ) মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র Read more

টেকনাফে মাদক কারবারির সাথে গোলাগুলি, গুলিবিদ্ধসহ আটক ৩
টেকনাফে মাদক কারবারির সাথে গোলাগুলি, গুলিবিদ্ধসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে কোস্টগার্ড সদস্যদের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে।  উক্ত ঘটনায় একজন গুলিবিদ্ধ ও অস্ত্র, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন