বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে।  তিনি বলেন, মানুষ এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এবং এই স্বপ্নের মূল কেন্দ্রে রয়েছেন তারেক রহমান।আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এই মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। এই প্রত্যাবর্তনের মাধ্যমে রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন এসেছে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সুবাতাস বইতে শুরু করেছে।’মির্জা ফখরুল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণের কল্যাণে তারেক রহমান যে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এসেছেন, তা তিনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। একই সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যা পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া কঠোর সংগ্রামের মাধ্যমে বাস্তবায়ন করেছেন। আর আজ তারেক রহমানের হাত ধরে সেই গণতন্ত্র পূর্ণরূপে প্রস্ফুটিত হবে।’তিনি বলেন, নির্বাচনকেন্দ্রিক জনমনে যে জটিলতা বা ধোঁয়াশা তৈরি হয়েছিল, তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে তা সম্পূর্ণরূপে কেটে গেছে।তিনি আরও বলেন, ‘তারেক রহমানের উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে স্পষ্টতা নিয়ে এসেছে। মানুষ এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানবন্দর থেকে গুলশান: স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ
বিমানবন্দর থেকে গুলশান: স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ

দীর্ঘ চার মাস যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল সাড়ে Read more

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড (সমন্বিত) ডিগ্রির (ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি) দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান Read more

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৪০ অভিবাসীর মৃত্যু
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৪০ অভিবাসীর মৃত্যু

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪০ জন মারা গেছেন। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসীদের বহনকারী নৌকাটি ডুবে Read more

হবিগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
হবিগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হবিগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত Read more

মিশর উপকূলে পৌঁছেছে গ্রেটার গাজামুখী ত্রাণবাহী জাহাজ
মিশর উপকূলে পৌঁছেছে গ্রেটার গাজামুখী ত্রাণবাহী জাহাজ

অবরুদ্ধ গাজার অবরোধ ভাঙার লক্ষ্যে যাত্রা করা ‘ম্যাডলিন’ নামের ত্রাণ সহায়তা জাহাজটি ১২ জন সমাজকর্মীসহ মিশরের উপকূলে পৌঁছেছে বলে জানিয়েছেন Read more

প্রথমবারেই সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
প্রথমবারেই সেমিফাইনালে বাংলাদেশ নারী দল

এশিয়া কাপ অনূর্ধ্ব–১৮ হকিতে ইতিহাস গড়ল বাংলাদেশের নারী দল। প্রথমবারের মতো এই আসরে খেলতে নেমেই জায়গা করে নিয়েছে শেষ চার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন