কুমিল্লার লালমাই উপজেলায় সৎমায়ের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মায়ের কবরের পাশে বসে কান্না করছিল এক শিশু। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। এ অবস্থায় মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে শিশুটির সৎমাকে ডেকে মুচলেকা নিয়েছে উপজেলা প্রশাসন। শিশুটির নাম ছামিয়া আক্তার (১২) । সে লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন পোহনকুছা পশ্চিমপাড়া এলাকার সোহাগ মিয়ার মেয়ে। তার ১০ বছর বয়সী একটি ভাই আছে। তাদের মা রেহেনা বেগম পাঁচ বছর আগে মারা যান। প্রবাসী বাবা সোহাগ মিয়া দ্বিতীয় বিয়ে করেন। সৎমায়ের বিরুদ্ধে ছামিয়া ও তার ভাইকে নির্যাতনের অভিযোগ উঠেছে।মায়ের কবরের পাশে কান্না করতে করতে শিশুটিকে বলতে শোনা যায়, ‘আরে (আমারে) কেন আপনার লগে (সঙ্গে) নিয়ে গেলেন না। আম্মু গো আই (আমি) আইছি (আসছি)। আম্মু গো বার (বের) অও (হও)। আরে (আমারে) লই (নিয়ে) যাইতে (যেতে) হারেন ন (পারেন নাই)? আরে কিল্লাই (কেন) থুই (রেখে) গেলেন?’উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই ভিডিও দেখার পর ইউএনও উম্মে তাহমিনা মিতু বিষয়টির খোঁজ নেয়ার জন্য বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেনকে দায়িত্ব দেন। ছামিয়া গতকাল তার মায়ের কবরের পাশে কান্নাকাটি করে। ওই দৃশ্য কেউ ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন। আজ দুপুরে ছামিয়া ও তার সৎমা আয়েশা আক্তারকে ইউএনও কার্যালয়ে আনা হয়। আয়েশা আক্তার নিজের আচরণের জন্য ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন কিছু না করার মুচলেকা দেন।  স্থানীয় লোকজন জানান, শিশুটিকে প্রায়ই মারধর করা হতো। এমনকি সম্প্রতি তাকে টানা দুই দিন ঘরের ভেতরে বেঁধে রেখে নির্যাতন করা হয়। বিষয়টি বাবাকে জানালেও কোনও কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, শিশুটির ওপর নির্যাতনের অভিযোগ সঠিক। তাদের সৎমাকে এক মাসের জন্য সতর্কতামূলক সময় দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি পুনরায় এমন কোনও অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।এফএফ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা
হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক হিসেবে Read more

রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (২৫ এপ্রিল) ইতালির রোমে অবস্থিত (বাংলাদেশ দূতাবাস) বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন। Read more

‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই’
‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই’

এ সরকারের অধীনে নির্বাচন হবে। ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই। সারাদেশে এখন নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো Read more

আমাদের অংশীদার প্রয়োজন, উপদেশদাতা নয়: জয়শঙ্কর
আমাদের অংশীদার প্রয়োজন, উপদেশদাতা নয়: জয়শঙ্কর

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে যে উত্তেজনা শুরু হয়েছে ভারতের, সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের পাশে থাকার আহ্বান জানিয়েছেন Read more

সখীপুরে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু
সখীপুরে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে আবুল কাশেম(৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।সোমবার(৭ জুলাই) উপজেলার কাকড়াজান ইউনিয়নের টিকুরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারসূত্রে জানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন