বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ মিশন দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে।আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানী থেকে বিভিন্ন জেলার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হয়।সংবাদ সম্মেলনে মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্ডা লাসে বলেন, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ইইউ মিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের পর্যবেক্ষণ ও তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে নির্বাচনি প্রক্রিয়ার নিরপেক্ষ মূল্যায়ন সম্ভব হবে।তিনি বলেন, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন দীর্ঘমেয়াদি ও দেশব্যাপী পর্যবেক্ষণের জন্য সুসংহত ও সুপ্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করে থাকে। এর মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার একটি ভারসাম্যপূর্ণ ও গভীর বিশ্লেষণ উপস্থাপন করা হয়। মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকরা আঞ্চলিক পর্যায়ে নির্বাচনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং ঢাকাভিত্তিক মূল দলের বিশ্লেষণ কার্যক্রমে সহায়তা করবেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, পর্যবেক্ষকরা দুই সদস্যের দলে কাজ করবেন। তারা ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী, রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক পর্যবেক্ষক ও তরুণ কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শহরের পাশাপাশি ছোট শহর ও গ্রামাঞ্চলেও তাদের কার্যক্রম চলবে।ইন্ডা লাসে আরও বলেন, এসব পর্যবেক্ষক ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রসমূহের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে এসেছেন। মাঠপর্যায়ে দায়িত্ব পালনের আগে তাদের বাংলাদেশের নির্বাচনি ব্যবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, আইনি কাঠামো এবং গণমাধ্যম ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়েছে।তিনি জানান, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এই নির্বাচন পর্যবেক্ষণ মিশন কাজ করছে। মিশনের প্রধান পর্যবেক্ষক ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস গত ১১ জানুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মিশনের কার্যক্রম শুরু করেন।নির্বাচনের দিন ঘনিয়ে এলে মিশনের সঙ্গে আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক যুক্ত হবেন। পাশাপাশি ইইউ সদস্য রাষ্ট্রগুলো এবং কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের কূটনৈতিক মিশনের পর্যবেক্ষকরাও নির্বাচনের দিন ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল প্রস্তুত প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের একটি প্রতিনিধিদলও মিশনে যোগ দেবে। সব মিলিয়ে পূর্ণাঙ্গ পর্যায়ে এই মিশনে প্রায় ২০০ জন পর্যবেক্ষক কাজ করবেন।ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে। পরে সম্পূর্ণ নির্বাচনি প্রক্রিয়া শেষ হলে সুপারিশসহ একটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। প্রতিবেদনগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং মিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন একটি কঠোর আচরণবিধির আওতায় পরিচালিত হয়, যেখানে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা এবং কোনও ধরনের হস্তক্ষেপ থেকে বিরত থাকার বাধ্যবাধকতা রয়েছে। মিশনটি জাতিসংঘের তত্ত্বাবধানে ২০০৫ সালে অনুমোদিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুসরণ করে কাজ করে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মুন্সিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে হাফসা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার শ্রীনগর উপজেলার Read more

তিব্বত ইস্যুতে ভারতকে নাক গলাতে নিষেধ করল চীন
তিব্বত ইস্যুতে ভারতকে নাক গলাতে নিষেধ করল চীন

তিব্বত ইস্যুতে ভারতকে হস্তক্ষেপ না করার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে চীন। শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

কুমিল্লার হোমনায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
কুমিল্লার হোমনায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লার হোমনা উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. আনিসুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। Read more

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইসির Read more

আজ বিশ্ব ব্যর্থতা দিবস
আজ বিশ্ব ব্যর্থতা দিবস

ব্যর্থতা মানেই শেষ নয়, বরং সেটাই হতে পারে নতুন শুরুর সূচনা। আর সেই ভাবনাকেই সামনে রেখে আজ পালিত হচ্ছে বিশ্ব Read more

নওগাঁর ৬টি আসনে ৩৩ জনের মনোনয়ন বৈধ
নওগাঁর ৬টি আসনে ৩৩ জনের মনোনয়ন বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ৬টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। যাচাই-বাছাইয়ে ৪১ জন প্রার্থীর মধ্যে ৩৩জনের মনোনয়নপত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন