যশোর চৌগাছা সড়কের সদর উপজেলার জগহাটির রুলপাড়ায় সিএনজি- ট্রলির সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৩ মে) রাত ৮ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম সেলিম রেজা রচি (৫৫)। তিনি চৌগাছা পৌর এলাকার মানিক মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহতরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চৌগাছাগামী যাত্রীবাহী সিএনজি রুলপাড়ায় পৌঁছালে ধান বহনকারী একটি ট্রলির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান সিএনজির যাত্রী সেলিম রেজা রচি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। চুড়ামনকাটির সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, নিহতের লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, দুর্ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক। একজনের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সার্জারী ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, আটক ৩
জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, আটক ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসাইন হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) Read more

গ্রেপ্তারি পরোয়ানার কারণে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন
গ্রেপ্তারি পরোয়ানার কারণে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার কারণে আগামী মাসে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন না রুশ প্রেসিডেন্ট Read more

রোগীর পেটে গজ রেখেই সেলাই, নড়াইলে সার্জিক্যাল ক্লিনিক সিলগালা
রোগীর পেটে গজ রেখেই সেলাই, নড়াইলে সার্জিক্যাল ক্লিনিক সিলগালা

নড়াইলের লোহাগড়া উপজেলায় সিজারিয়ান অপারেশনের সময় রোগীর পেটে গজ রেখে সেলাই দেয়ার অভিযোগে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা Read more

নিজেকে নির্দোষ দাবি করলেন জিয়াউল আহসান
নিজেকে নির্দোষ দাবি করলেন জিয়াউল আহসান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক সেনা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। শতাধিক গুম ও খুনের মামলায় নিজের Read more

খানসামায় তীব্র জ্বালানি সংকট: পাম্পে অপেক্ষা, তবুও মিলছে না অকটেন-পেট্রোল
খানসামায় তীব্র জ্বালানি সংকট: পাম্পে অপেক্ষা, তবুও মিলছে না অকটেন-পেট্রোল

দিনাজপুরের খানসামা উপজেলায় তীব্র জ্বালানি সংকটে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও Read more

২০২৬ বিশ্বকাপে ইসরাইল অংশ নিলে সরে দাঁড়াবে স্পেন
২০২৬ বিশ্বকাপে ইসরাইল অংশ নিলে সরে দাঁড়াবে স্পেন

ইউরোভিশন কনটেস্ট থেকে নাম প্রত্যাহারের পর এবার ফুটবল বিশ্বকাপ নিয়েও মন্তব্য করেছেন স্পেনের সমাজতান্ত্রিক দলের মুখপাত্র পাত্রি লোপেস।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন