পঞ্চগড়ের দেবীগঞ্জে আক্তার হোসেন নিউটন নামে উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। নিউটন পৌরশহরের মুন্সিপাড়া এলাকার মৃত আলাবকসের ছেলে। সর্বশেষ জেলা পরিষদ নির্বাচনে নিউটন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।শনিবার (৩ মে) বিকাল সাড়ে ৫ দিকে  পৌর বাজারে অবস্থিত তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিউটনকে গ্রেফতার করে দেবীগঞ্জ থানা পুলিশ। তাকে বৈষম্য বিরোধী আন্দোলনে হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত ৪ আগস্ট দেবীগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় দণ্ডপাল ইউনিয়নের রবিউল ইসলাম নামে এক যুবক গুরুতর আহত হন। ঘটনার দীর্ঘ আড়াই মাস পর ১৮ অক্টোবর আহত রবিউল দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামল সূত্রে জানা যায়, ৪ আগস্ট করতোয়া সেতুর পশ্চিম প্রান্তে ওই হামলার নেতৃত্ব দেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমু। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল নেতা-কর্মী আন্দোলনকারীদের ওপর চড়াও হয়।দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিউটনকে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৬ অক্টোবর হতে পারে এইচএসসির ফল প্রকাশ
১৬ অক্টোবর হতে পারে এইচএসসির ফল প্রকাশ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ করা হতে পারে। এ তারিখ চূড়ান্ত করে ১১টি শিক্ষা Read more

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ Read more

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পূজার্তীর মৃত্যু
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পূজার্তীর মৃত্যু

‎চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে পূজা শেষ করে ফেরার সময় ইজিবাইক উল্টে নিলু রানী শীল (৫০) নামে এক পূজার্তীর মৃত্যু হয়েছে। এ Read more

বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু
বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ Read more

সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ জুন) সকাল ৭টায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকপাড়া এলাকায় Read more

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিহত
সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিহত

রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষক নিহত ও আরেকজন শিক্ষক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন