চট্টগ্রামের পটিয়া উপজেলায় আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে এক অসহায় পরিবারের বসতঘর। বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার হাইগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গর্জনিয়া পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত পরিবারটি স্থানীয় রাজমিস্ত্রি মোহাম্মদ সেলিমের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ভেতরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় সামগ্রী ভস্মীভূত হয়। ফলে পরিবারটি একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে।খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে পুরো ঘর রক্ষা করা সম্ভব হয়নি। পরে পটিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাজেশ বড়ুয়া জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ার সঙ্গে নতুন শান্তি আলোচনা চান জেলেনস্কি
রাশিয়ার সঙ্গে নতুন শান্তি আলোচনা চান জেলেনস্কি

ইউক্রেন আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। গত মাসে আলোচনা থেমে যাওয়ার পর পূর্ব ইউরোপের Read more

অভিজ্ঞতা ছাড়া নিয়োগ দেবে টিভিএস অটো
অভিজ্ঞতা ছাড়া নিয়োগ দেবে টিভিএস অটো

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডে ‘ইঞ্জিনিয়ার প্রোডাকশন’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

প্রার্থিতা হারালেন ১৭ জন
প্রার্থিতা হারালেন ১৭ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর ও ১৭ টি Read more

ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েল সামরিক অভিযান আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। একই সঙ্গে Read more

ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় একটি হাসপাতালের জন্য ভাড়া নেওয়া ফ্লোর দখলে নিয়েছেন ঢাকার ন্যাশনাল মেডিক্যালের এনেস্থিসিয়া বিভাগের প্রধান ডা. মোশাররফ Read more

‘জিয়াউর রহমানের নাম জুলাই ঘোষণাপত্রে না থাকা পীড়াদায়ক’
‘জিয়াউর রহমানের নাম জুলাই ঘোষণাপত্রে না থাকা পীড়াদায়ক’

জুলাই ঘোষণাপত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম না থাকা পীড়াদায়ক বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।বুধবার (০৬ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন