বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দীন টগরকে (৫০) আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে র‌্যাবের এক বার্তায় এ  তথ্য জানানো হয়।এতে বলা হয়, “২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দীন টগরকে রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকা হতে একটি রিভলভার ও ১৫৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।”এ বিষয়ে শুক্রবার র‍্যাবের তরফে ব্রিফিং করে সংবাদমাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে বার্তায় বলা হয়েছে।প্রসঙ্গত, ২০০২ সালের ৮ জুন বুয়েটে দরপত্র নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান কেমিকৌশল বিভাগের ৯৯ ব্যাচের শিক্ষার্থী সনি। সনি বুয়েট ছাত্রদল সভাপতি মোকাম্মেল হায়াত খান মুকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়েছিলেন।সে সময় দীর্ঘ আন্দোলনের পর আসামিদের বিরুদ্ধে মামলা হয়। বিচারে নিম্ন আদালতে মুকি, টগর ও নুরুল ইসলাম সাগরের মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত।২০০৬ সালের ১০ মার্চ হাই কোর্ট তাদের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এসএম মাসুম বিল্লাহ ও মাসুমকে খালাস দেয় হাই কোর্ট।মুকি পরে পালিয়ে যান অস্ট্রেলিয়ায়। সাগরও পলাতক রয়েছেন। টগর গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তিনি কবে, কীভাবে ছাড়া পেলেন, সে বিষয়ে র‌্যাবের তরফে বিস্তারিত জানানো হয়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে জাকির খান কারামুক্ত, রাজনীতিতে নতুন প্রভাব
নারায়ণগঞ্জে জাকির খান কারামুক্ত, রাজনীতিতে নতুন প্রভাব

নারায়ণগঞ্জের ব্যাপক আলোচিত-সমালোচিত, ছাত্রদলের সাবেক নেতা জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান Read more

১৮ জুন: নামাজের সময়সূচি
১৮ জুন: নামাজের সময়সূচি

ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া Read more

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৭ জুন) সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত শুরু Read more

ভৈরবে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভৈরবে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে ০৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি মোঃ হারুন মিয়া (৪৯) গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প।র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন