যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে মহাসড়কের দুই পাশ ‘ক্লিয়ার’ অভিযান চালানো হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বারোবাজার হাইওয়ে থানার ওসির নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এসময় অবৈধ স্থাপনা ও দোকান সরিয়ে সড়ক থেকে ১০ ফুট জায়গা খালি করা হয়েছে। জানা গেছে, যশোর-ঝিনাইদহ মহাসড়কের বিভিন্ন বাজারে সড়কের দুই পাশ দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এছাড়া মহা সড়ক দখল করে সবজির হাট বসানো হয়। এতে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। আবার দুর্ঘটনার আশংকা রয়েছে। ফলে সড়কের দুই পাশ পরিস্কার করার দাবি করে আসছিলেন সাধারণ মানুষ। পুলিশ সড়কের দুই পাশের ১০ ফুট জায়গা ফাঁকা করে দেওয়ায় মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা অন্যান্য বাজার এলাকা মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা সরিয়ে ফাঁকা করার দাবি করেছেন। হাইওয়ে পুলিশের বারোবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন হোসেন জানান, যশোর ঝিনাইদহ মহাসড়কের দুই পাশে থাকা সবজি, ফল ও মাংস ব্যবসায়ীরা অবৈধভাবে দোকান বসিয়েছে। এদেরকে সরিয়ে সড়কের দুই পাশে ১০ ফুট করে পরিস্কার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়। সড়কের গা ঘেষে তারা দোকান বসনোর কারণে পথচারীদের চলাচল বিঘ্নিত হচ্ছে। এছাড়া সড়ক দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণবিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত
গণবিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত

"প্রাণীর স্বাস্থ্য রক্ষায় দলগত প্রচেষ্টা দরকার" শিরোনামে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বিশ্ব Read more

সৌদি পৌঁছেছেন ৬৫ হাজার ৯৪৩ হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ৬৫ হাজার ৯৪৩ হজযাত্রী

বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৬৫ হাজার ৯৪৩ হজযাত্রী। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৭১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে Read more

মির্জাপুরে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
মির্জাপুরে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের প্রস্তাবিত সভাপতি ফজল হক (৫০) কে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ Read more

বিসিবি পরিচালক ইয়াসির ফয়সালের পদত্যাগ
বিসিবি পরিচালক ইয়াসির ফয়সালের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিকস এন্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিসিবির সূত্রে এই তথ্য Read more

চাঁদপুরে স্বাধীনতা দিবসে যুদ্ধজাহাজ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
চাঁদপুরে স্বাধীনতা দিবসে যুদ্ধজাহাজ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি যুদ্ধজাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ Read more

বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা
বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা

বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনও নির্বাচনকে ভারত অন্তর্ভুক্তিমূলক মনে করবে কি-না বা স্বীকৃতি দেবে কি-না, সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে। পাশাপাশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন