যশোরের বেনাপোল-শার্শা সীমান্তে চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে ৯ লাখ ৮২ হাজার টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিল, গাঁজা, বাইসাইকেল, ইউরিয়া সার, শাড়ি, কম্বল, কিসমিস, বিভিন্নপ্রকারচকলেট, বিভিন্নপ্রকারখাদ্যসামগ্রী, তৈরিপোশাকএবংকসমেটিক্সআটককরেছেবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।রবিবার (১৩ এপ্রিল) এসব পণ্য চালান আটক করা হয়। তবে এ সময় কোন চোরাচালানীতে আটক করতে পারেনি বিজিবি।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবি’র টহলদল বেনাপোল বিওপি,বেনাপোল আইসিপি, আমড়াখালি চেকপোস্ট, আন্দুলিয়া ও শিকারপুর সীমান্ত এলাকায়মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ফেন্সিডিল, গাঁজা, বাইসাইকেল, ইউরিয়া সার, শাড়ি, কম্বল, কিসমিস, বিভিন্নপ্রকারচকলেট, বিভিন্নপ্রকারখাদ্যসামগ্রী, তৈরিপোশাকএবংকসমেটিক্স আটকআটক করে। আটককৃত মালামালের মূল্য ৯ লাখ ৮২ হাজার টাকা। আটককৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা প্রক্রিয়াধীন রয়েছে।বিজিবি অধিনায়ক আরো জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে বলে তিনি জানান ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরার আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, পুলিশের অভিযানেও বন্ধ হচ্ছে না অসামাজিক ব্যবসা
উত্তরার আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, পুলিশের অভিযানেও বন্ধ হচ্ছে না অসামাজিক ব্যবসা

রাজধানীর উত্তরার আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কার্যকলাপ ঠেকাতে পুলিশ অব্যাহতভাবে অভিযান চালাচ্ছে। নিয়মিত গ্রেফতার ও মামলার পরেও কয়েক দিনের মধ্যেই জামিনে Read more

মুস্তাফিজ ইস্যুতে সরকার নিউটনের সূত্রের মতো প্রতিক্রিয়া দেখিয়েছে: অর্থ উপদেষ্টা
মুস্তাফিজ ইস্যুতে সরকার নিউটনের সূত্রের মতো প্রতিক্রিয়া দেখিয়েছে: অর্থ উপদেষ্টা

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানের সাথে কলকাতা নাইট রাইডার্সের চুক্তি বাতিলের পর পাল্টা পদক্ষেপ নিয়েছে বংলাদেশও। দেশে আইপিএলের সকল Read more

ঢাবি’র বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায়
ঢাবি’র বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায়

বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপিত হবে। উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষ উদ্যাপনের সার্বিক প্রস্তুতি Read more

পাটুরিয়া ও আরিচা নৌরুটে শেষভাগে স্বস্তি, গাড়ির অপেক্ষায় ফেরি
পাটুরিয়া ও আরিচা নৌরুটে শেষভাগে স্বস্তি, গাড়ির অপেক্ষায় ফেরি

ঈদ যাত্রার ব্যস্ততা শেষে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট-এ এখন স্বস্তির চিত্র দেখা গেছে । স্বাভাবিক ভাবে গাড়ি আসছে এবং Read more

নারায়ণগঞ্জে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর অপরাধী দল ‘ডি কোম্পানি’র দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।বুধবার Read more

পুলিশের উপস্থিতিতে বাগানের শতাধিক গাছ কেটে লুটের অভিযোগ
পুলিশের উপস্থিতিতে বাগানের শতাধিক গাছ কেটে লুটের অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালীতে বাগানের শতাধিক গাছ কেটে সাবাড় করে দেওয়ার পাশাপাশি ওই গাছ পুলিশের উপস্থিতিতেই লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন