নেত্রকোনার হাওড় অঞ্চল খালিয়াজুরীতে ধনু নদের পাড়ের মাটি ভেঙে পড়ে নৌকায় ঘুমে থাকা আলখাছ মিয়া (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।রবিবার(১৩ এপ্রিল) বিকেলে উপজেলার জগন্নাথপুর এলাকায় ধনু নদের ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।নিহত আলখাছ মিয়া উপজেলার জগন্নাথপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে। তিনি বিআইডব্লিউটিয়ে আউটসোর্সিংয়ে কর্মরত ছিলেন। আলখাছ মিয়া ধনু নদে কার্গো-বাল্কহেড চলাচলে সংকেত (মার্কার) দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলখাছ মিয়া বিআইডব্লিউটিয়ে কর্মী হিসেবে ধনু নদে গভীরতা অনুযায়ী কার্গো-বাল্কহেড চলাচলে সহায়তার জন্য  সংকেত দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। প্রতিদিনের মত রবিবার দুপুরে ছোট নৌকা নিয়ে তার কাজ শেষে ক্লান্ত হয়ে জগন্নাথপুর ফেরি ঘাটে ধনু নদের কিনারায় নৌকায় ঘুমাচ্ছিলেন। এসময় হঠাৎ নদের পাড় ভেঙে বিশাল মাটির খণ্ড তার নৌকার ওপর পড়ে নৌকাসহ ডুবে গিয়ে মাটির নিচে চাপা পড়েন আলখাছ মিয়া। পরে স্থানীয় লোকজন ও লেপশিয়া বাজার নৌ-পুলিশ নৌকাসহ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করার প্রক্রিয়া চলমান। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা’র বিরুদ্ধে
যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা’র বিরুদ্ধে

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছয় মাস বয়সী যমজ দুই শিশু লামিয়া ও সামিহাকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুদের বাবা Read more

সৌদির পথে উড়াল দেবে নুনিয়েজ, লিভারপুলের পরবর্তী টার্গেট কে?
সৌদির পথে উড়াল দেবে নুনিয়েজ, লিভারপুলের পরবর্তী টার্গেট কে?

গত মৌসুমের শেষ থেকেই গুঞ্জন চলছিল, লিভারপুলের আক্রমণভাগে বড় পরিবর্তন আসছে। সেই গুঞ্জন এবার সত্যি হয়ে গেল। কলম্বিয়ান উইঙ্গার লুইস Read more

আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকার বিভিন্ন জায়গায় আজ বিদ্যুৎ থাকবে না। শনিবার Read more

তারাগঞ্জে ইউনিয়ন পরিষদে তালা ঝুলালেন সেবা বঞ্চিত বিক্ষুব্ধ জনতা
তারাগঞ্জে ইউনিয়ন পরিষদে তালা ঝুলালেন সেবা বঞ্চিত বিক্ষুব্ধ জনতা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অনিয়ম ও সেবা না দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতা পরিষদের সব কক্ষে তালা ঝুলিয়ে Read more

বড় পরিবর্তন এনে মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন
বড় পরিবর্তন এনে মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন

মিউচুয়াল ফান্ড বিধিমালা পরিবর্তন করে নতুন বিধিমালা প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিসিইসি)। নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন