নেত্রকোণায় বেসরকারি গবেষণা সংস্থা বারসিকের সহযোগীতায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় কৃষি প্রতিবেশবিদ্যা ও গ্রামীণ লোকসংস্কৃতি নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এর পাশাপাশি কুমার কুমারীদের দ্বারা তৈরি করা বিভিন্ন মাটির তৈজসপত্র প্রদর্শন করা হয়। আজ রবিবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আমতলা ইউনিয়নের আমতলা গ্রামের কুমার পাড়ায় সবুজ সংহতি ও কুমারী নারী সংগঠন এর উদ্যোগে এই আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। আলোচনায় কুমার কুমারীদের বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরা হয়। উপস্থিত কুমার কুমারীরা বর্তমানে তাদের এই পেশা থেকে সরে আসার কারণ তুলে ধরেন। তারা জানান, মাটি সংগ্রহ, তৈজসপত্র তৈরি, পুড়ানো, রং করা তারপর বিভিন্ন মেলায় নিয়ে বিক্রি করা, তা অনেক ব্যয়বহুম ও অনেক সময়ের কাজ। এ ছাড়াও বর্তমানে এক দুইটি নির্ধারিত মেলা ছাড়া তারা মাটির জিনিস বিক্রি করতে পারে না। তাদের মাটির জিনিসের নির্ধারিত কোন বাজার না থাকায় এবং পণ্যের ব্যয় খরচ না পাওয়ায় ধীরে ধীরে এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের ছেলে মেয়েরা। তবে সরকারি পৃষ্ঠপোষকতায় সহজলভ্য ঋণের ব্যবস্থার পাশাপাশি যদি সারা বছর তাদের পণ্য বিক্রয়ের জন্য আলাদা কোন বাজার বা মার্কেট এর ব্যবস্থা থাকত তাহলে এ পেশা বাঁচিয়ে রাখার জন্য কিছুটা আশা থাকত। আলোচনা ও প্রদর্শনী সভায় উপস্থিত ছিলেন- বারসিকের সহকারী সমন্বরকারী শংকর ম্রং,সবুজ সংহতীর সাংগাঠনিক সম্পাদক মির্জা হৃদয় সাগর, সাংবাদিক তানভীর হায়াত খান, সাংবাদিক আবু সুফিয়ানসহ ২০ থেকে ২৫টি পরিবারের কমার/কুমারী ও তাদের ছেলে মেয়েরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এটা আমার জীবনের প্রথম ভোট
এটা আমার জীবনের প্রথম ভোট

ডাকসু নির্বাচনে এখন পযন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার কথা জানাচ্ছেন ডাকসুর ভোটাররা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমায়রা আঞ্জুম বিবিসি বাংলাকে Read more

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু
ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হামিদ (৬৮) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে Read more

শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা মহসিনের মৃত্যুর রহস্য তিন মাসেও অমীমাংসিত
শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা মহসিনের মৃত্যুর রহস্য তিন মাসেও অমীমাংসিত

শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ব্যবসায়ী মহসিন মিয়া (৩৫) ডাকাতদলের কবলে পড়ে মারা যাওয়ার রহস্য উদঘাটন হয়নি তিন Read more

সিংড়ায় বিনামূল্যে পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ
সিংড়ায় বিনামূল্যে পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ

নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিংড়া উপজেলায় ২৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ Read more

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, আতঙ্কে তিস্তাপাড়ের মানুষ
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, আতঙ্কে তিস্তাপাড়ের মানুষ

গত দুই দিনের টানা বৃষ্টি এবং উজানের ঢলের কারণে তিস্তা নদীতে মাত্র ১২ ঘণ্টায় ৭৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার Read more

আমতলীতে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার
আমতলীতে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বরগুনার আমতলী উপজেলার কুয়াকাটা মহাসড়কের আমতলী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কল্যাণপুর এলাকায় এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন