গাজায় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) একটি মামলা দায়ের করা হয়েছে।রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আরএআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জিয়া মেলোনি নিজেই এ তথ্য জানিয়েছেন।ইতালি প্রধানমন্ত্রী বলেন, গাজায় ইসরায়েলের বোমাবর্ষণের পক্ষে রোমের সমর্থনের কারণে আইসিসিতে দায়ের একটি অভিযোগে তাকে ‘গণহত্যায় সহযোগিতার’ জন্য অভিযুক্ত করা হয়েছে।তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী গিদো ক্রোসেতো এবং পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিকেও অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত বলতে তিনি এমন একটি পরিস্থিতি বোঝান, যখন আদালতকে আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য কোনও অপরাধ সম্পর্কে সতর্ক করা হয়।মেলোনি বলেন, ওই অভিযোগে ইতালীয় অস্ত্র ও মহাকাশ সংস্থা লিওনার্দোর প্রধান রবার্তো সিঙ্গোলানির নামও থাকতে পারে।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ১ অক্টোবরের ওই অভিযোগে আইন অধ্যাপক, আইনজীবী এবং বেশ কয়েকজন জনসাধারণসহ প্রায় ৫০ জন স্বাক্ষর করেছেন, যারা মেলোনি এবং অন্যদের বিরুদ্ধে ইসরায়েলে অস্ত্র সরবরাহের মাধ্যমে হত্যাকাণ্ডে সহযোগিতা করার অভিযোগ এনেছেন।ইতালির নেতাদের বিরুদ্ধে দায়ের করা আদালতের মামলার লেখকরা লিখেন, “ইসরায়েলি সরকারকে সমর্থন করে, বিশেষ করে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের মাধ্যমে, ইতালির সরকার চলমান গণহত্যা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অত্যন্ত গুরুতর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সহযোগী হয়েছে।”প্রতিবেদনে বলা হয়, মেলোনির নাম উল্লেখ করে অভিযোগের পিছনে থাকা ফিলিস্তিনি অ্যাডভোকেসি গ্রুপ আদালতকে মেলোনির বিরুদ্ধে গণহত্যার অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু করার সম্ভাবনা মূল্যায়ন করার আহ্বান জানিয়েছে।গত মাসে জাতিসংঘের একটি স্বাধীন তদন্তে দেখা যায়, গাজায় ইসরায়েলের যুদ্ধ গণহত্যার সমতুল্য, যা মানবাধিকার, গণহত্যা ও আন্তর্জাতিক আইনের বিভিন্ন বিশেষজ্ঞদের পূর্বের মতামতের সঙ্গে সামঞ্জ্যপূর্ণ।আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অভিযোগের মধ্যে রয়েছে খাদ্য সরবরাহে বাধা, হত্যা এবং নিপীড়ন।তবে, নেতানিয়াহু বা গ্যালান্টকে সুনির্দিষ্টভাবে গণহত্যায় অভিযুক্ত করা হয়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে সেনাবাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ, নিহত ৮
ভারতে সেনাবাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ, নিহত ৮

ভারতের ঝাড়খণ্ডে দেশটির সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৮ মাওবাদী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী নিহত হয়েছে।সোমবার (২১ এপ্রিল) সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে Read more

গাজায় ইসরায়েলি হামলায় ৩২ জন খাদ্য সহায়তাপ্রার্থীসহ নিহত আরও ৭৮
গাজায় ইসরায়েলি হামলায় ৩২ জন খাদ্য সহায়তাপ্রার্থীসহ নিহত আরও ৭৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে অভিযান জোরদার করেছে ইসরায়েলি সেনারা। ভূখণ্ডটিতে গতকাল সারাদিনে গোলাবর্ষণ ও বিমান হামলায় Read more

পথে পথে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
পথে পথে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা Read more

মহেশপুরে চার বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক
মহেশপুরে চার বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

ঝিনাইদহের মহেশপুরে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদমপুর আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।পুলিশ ও Read more

এবার এক লাফে ১০ হাজার টাকা কমল সোনার দাম
এবার এক লাফে ১০ হাজার টাকা কমল সোনার দাম

দেশের বাজারে স্বর্ণের দাম টানা কমেই চলেছে। এবার বড় আকারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন Read more

উল্লাপাড়ায় গৃহবধূর মৃত্যু: স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে অভিযোগ
উল্লাপাড়ায় গৃহবধূর মৃত্যু: স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অমৃতা রাণী হালদার (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন