যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৯টি (এক কেজি ৪৯ গ্রাম) সোনার বারসহ  এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বুধবার (৮ অক্টোবর) পুটখালীর উত্তরপাড়া নামক স্থান থেকে দুপুরের দিকে তাকে আটক করা হয়। আটককৃত মনিরুজ্জামান (৩৭) পুটখালি উত্তরপাড়া গ্রামের কাদের আলী সর্দারের ছেলে। খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. সফিয়ার রহমান এর নেতৃত্বে পুটখালী বিওপির একটি টহল দল পুটখালী  উত্তরপাড়া নামক স্থানে পাকা রাস্তার উপর থেকে ৯ টি সোনার বারসহ মনিরুজ্জামানকে আটক করেন।উদ্ধারকৃত সোনার ওজন এক কেজি ৪৯ গ্রাম। যার মূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। উদ্ধারকৃত সোনার বারগুলো ট্রেজারী অফিসে এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪২
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪২

দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জিম্বাবুয়ে ও মালাউইয়ের অন্তত ৪২ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।রোববার Read more

নিস্তেজ হয়ে পড়ছে ইরানের বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ
নিস্তেজ হয়ে পড়ছে ইরানের বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ

ইরানে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ ধীরে ধীরে নিস্তেজ হয়ে অসছে। একই সঙ্গে, রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে সরকারের Read more

পুঠিয়ায় আড়াই হাজার লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
পুঠিয়ায় আড়াই হাজার লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল Read more

জনবল নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন
জনবল নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ‘ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার’ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী Read more

গাজার তাওহীদ মসজিদে দীর্ঘ দিন পর আজান ও নামাজ হলো
গাজার তাওহীদ মসজিদে দীর্ঘ দিন পর আজান ও নামাজ হলো

বোমা-গুলি, ধ্বংসযজ্ঞ, মৃত্যু আর রক্তের হলিখেলা শেষ হয়েছে পূণ্যভূমি গাজায়।যুদ্ধবিরতির পর আবার খোলা হয়েছে গাজা সিটির পশ্চিমাঞ্চলে অবস্থিত শাতি শরণার্থী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন