যশোরের বাঘারপাড়ায় টিউবওয়েল পাড়ে কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে জাহা বক্স (৬৫) একজনের বাম হাতের দুটি আঙ্গুল উড়ে গেছে। সোমবার (১২ মে) বেলা ১১ টার দিকে উপজেলার জহুরপুর ইউনিয়নের তৈলকুপে এ  ঘটনাটি ঘটে। জাহা বক্স তৈলকুপ গ্রামের মৃত ইজ্জত উল্লাহর ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আহত জাহা বক্স জানিয়েছেন, ঘটনার সময় তিনি আম ধোঁয়ার জন্য বাড়ির পাশে টিউবওয়েলে যান। এসময় টিউবওয়েল পাড়ে লাল টেপ পেঁচানো একটি জর্দার কৌটা পড়ে থাকতে দেখেন। সেটি হাতে নিতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার বাম হাত ক্ষতবিক্ষত হয়েছে। আহতের স্বজনরা জানিয়েছেন, বোমার শব্দ শুনে তারা টিউবওয়েল পাড়ে ছুটে আসেন। পরে জাহা বক্সকে জখম অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।   হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবায়ের হোসেন জানান, বোমার আঘাতে জাহা বক্সের বাম হাতের দুটি আঙ্গুল উড়ে গেছে। পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৭ সে.মি. ওপরে
ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৭ সে.মি. ওপরে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার Read more

বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া
বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এ সিরিজ খেলতে আগামী ২৮ জানুয়ারি পাকিস্তানে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। Read more

চকরিয়ায় অপহরণের ১৪ দিন পর ব্যবসায়ীকে বস্তাবন্দি জীবিত উদ্ধার
চকরিয়ায় অপহরণের ১৪ দিন পর ব্যবসায়ীকে বস্তাবন্দি জীবিত উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় ব্যবসায়ী জিয়া উদ্দিন কাজলকে বস্তাবন্দী অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে অপহরণের ১৪ দিন পর Read more

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে Read more

মিরপুরে কেমিকেল গোডাউনে আগুন, নিহত বেড়ে ১৬
মিরপুরে কেমিকেল গোডাউনে আগুন, নিহত বেড়ে ১৬

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিকেল গোডাউনে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে । মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার Read more

ঈদে মুক্তির মিছিলে ‘এশা মার্ডার’
ঈদে মুক্তির মিছিলে ‘এশা মার্ডার’

মুক্তি পেল ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার দ্বিতীয় টিজার। এতে খুন রহস্যের এক মনোমুগ্ধকর জার্নি দেখে দর্শকদের মাঝে সিনেমাটি নিয়ে কৌতুহল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন