মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিষ্ট্রার নাইমা ইসলামের বিরুদ্ধে ঘুষ দূর্নীতি ও হয়রানীর অভিযোগ উঠেছে। নিয়োগের পর প্রথম কর্মস্থল হিসেবে যোগদানের পর থেকে জমি ক্রেতা বিক্রেতা ও মুহুরাদের জিম্মি করে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে। চাহিদা মত অর্থ দিতে না পারলে হয়রানীর শিকার হতে হচ্ছে যে কাউকে। দ্রুত সময়ের মধ্যে সাব রেজিষ্ট্রারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি তুলেছেন ভুক্তভোগীরা। সেবাগ্রহীতাকে জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায়, জমির শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি, নির্ধারিত ফিসের বাইরে অতিরিক্ত অর্থ আদায় ভুমি মালিক ও মুহুরাদের সাথে অসৌজন্য মুলক আচরন ও কমিশন রেজিষ্টি না করায় চরম দূর্ভোগে পড়েছে ভূমি মালিকরা। এছাড়া সাব রেজিষ্ট্রার দলিল লেখকদের সাথে অসৌজন্য মূলক আচরন করেন অতিরিক্ত টাকা দেয়ার বিষয়ে চাপ দিতে থাকেন। টাকা না দেয়ায় মুহুরাদের হয়রানী করছে একারণে দলিল লেখকরা কয়েকবার কলম বিরতিও পালন করেছে।খাজনা খারিজসহ প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকার পরও দলিল প্রতি মোটা অংকের উৎকোচ না দিলে সাব-রেজিষ্ট্রার দলিল স্বাক্ষর করছেন না বলে খোদ দলিল লেখক ও দাতা গ্রহীতারা অভিযোগ করেছেন। এ নিয়ে অফিস চত্বরে হর-হামেশা উচ্চবাচ্য ও হট্টোগোলের ঘটনা ঘটছে। এ অবস্থায় যে সকল গ্রহীতা উৎকোচ দিতে অনিচ্ছুক তারা দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন। আর যারা বাধ্য হয়ে উৎকোচ দিচ্ছেন তারা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। তথ্য বলছে এরআগে প্রতিদিন ২ শতাধিক দলিল রেজিষ্টি হলেও বর্তমানে ৩০ থেকে ৪০ টি দলিল রেজিষ্টি হচ্ছে ফলে ফাইলের স্তুপ পড়ে থাকছে। তাই দিনের পর দিন ঘুরেও জমি রেজিষ্টি করতে না পেরে হয়রানীর শিকার হচ্ছে ভুমি মালিকরা।  মহুরা সমিতির সাধারন সম্পাদক ফাকের আলী বলেন, সাব রেজিষ্ট্রার দলিল প্রতি অতিরিক্ত ৫শত টাকা করে দাবি করে। না দিলে হয়রানী করে।স্থানীয় বাসিন্দা সেন্টু বলেন, দিনের পর দিন জমি রেজিষ্টি পড়ে থাকছে যার কারনে অনেক দাতা বাড়ি ফিরে গেছে এমনকি অনেক দাতা মারাও গেছে। হাড়াভাঙ্গা গ্রামের রাকিবুল ইসলাম বলেন, গত ৩ মাস হয়রানীর শিকার হচ্ছেন জমি রেজিষ্ট করার জন্য। তার মত হাজার হাজার মানুষ রাত পর্যন্ত বসে থেকে জমি রেজিষ্ট না করতে পেরে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। কাজিপুর গ্রামের আব্দুল আলিম বলেন, একটি জমি বিক্রি করবো পরপর তিন দিন এসেছি তবুও রেজিষ্টি হয়নি।ধর্মচাকী গ্রামের লিটন মাহমুদ বলেন,ইতোপূর্বে প্রতিদিন ২ শতাধিক দলিল রেজিষ্টি হলেও সাব রেজিষ্টারের অদক্ষতা ও ঘুষ, দূর্নীতির কারনে বর্তমানে ৪০ টির বেশি দলির রেজিষ্টি হয়না।  দক্ষ সাবরেজিষ্টার দেওয়ার দাবি করেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সাব রেজিষ্টার নাইমা ইসলাম কথা বলতে রাজি হয়নি। খুলনা বিভাগীয় রেজিস্ট্রি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান খাঁন বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যস্থা নেয়া হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাজারে রহস্যজনক চুরি, মুখ খুলতে নারাজ কমিটি
মাজারে রহস্যজনক চুরি, মুখ খুলতে নারাজ কমিটি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী বটতলী শাহ মোহছেন আউলিয়া মাজারে ঘটেছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। মাজারের অফিস কক্ষ থেকে প্রায় ১০ Read more

নবীগঞ্জে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে ক্ষতবিক্ষত, ছেলে আটক
নবীগঞ্জে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে ক্ষতবিক্ষত, ছেলে আটক

হবিগঞ্জের নবীগঞ্জে নেশার টাকা না পাওয়া মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে ছেলে। শুক্রবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে Read more

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

স্মার্টফোন ও কম্পিউটারের ওপর থেকে শুল্ক বাদ দেয়ার পর আজ সোমবার (১৪ এপ্রিল) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। এর আগে বিভিন্ন Read more

ছাত্রদলের পক্ষে পোস্ট দেওয়া ব্রাহ্মণবাড়িয়ার সেই ওসি প্রত্যাহার
ছাত্রদলের পক্ষে পোস্ট দেওয়া ব্রাহ্মণবাড়িয়ার সেই ওসি প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত Read more

বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্ট শুরু করল রাশিয়া
বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্ট শুরু করল রাশিয়া

বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্টের আয়োজন করলো রাশিয়া। গত ৭ আগস্ট রাজধানীর মস্কোতে এই টুর্নামেন্ট শুরু হয়েছে, শেষ হবে ১৭ Read more

তারেক রহমানকে সহমর্মিতা জানালেন পাকিস্তানের স্পিকার
তারেক রহমানকে সহমর্মিতা জানালেন পাকিস্তানের স্পিকার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন