যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী। এদিকে, একই দিন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদারসহ কয়েকজন শীর্ষ নেতার বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি।ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, জাহাঙ্গীর আলম মুকুল ও শাহজাহান আলীর বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে তারা পলাতক ছিলেন। রোববার বিকেলে উপজেলার বেনেয়ালী থেকে জাহাঙ্গীর আলম মুকুলকে গ্রেফতার করা হয়। আরেক অভিযানে নাভারণ পেট্রোল পাম্পের সামনে থেকে গ্রেফতার করা হয় শাহজাহান আলীকে।এদিকে, এদিন দুপুরে পুলিশের কয়েকটি টিম  শহরের কাঁঠালতলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বাড়ি, যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন ওরফে ‘টাক মিলনের’ বাড়ি, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েলের বাড়ি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুজ্জামান পিকুলের বাড়ি ও  সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাড়িতে অভিযান পরিচালনা করে। কিন্তু কাউকে আটক বা কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ।যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত অস্ত্র ও মাদক অভিযানের অংশ হিসেবে অভিযানে তাদের বাড়িতে অভিযানে যায় পুলিশ। তারা পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল
বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরার ৩ বছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার (৩০ এপ্রিল) Read more

অবরুদ্ধ গাজায় এখনও বোমাবর্ষণ করছে ইসরায়েল, নিহত ৬৩
অবরুদ্ধ গাজায় এখনও বোমাবর্ষণ করছে ইসরায়েল, নিহত ৬৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এখনও বোমাবর্ষণ করছে ইসরায়েল। রবিবার আইডিএফের বোমায় নিহত হয়েছেন ৬৩ জন।সোমবার (০৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য Read more

টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও গুলির চালানসহ আটক ৮
টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও গুলির চালানসহ আটক ৮

কক্সবাজারের টেকনাফে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৃথক ভাবে দুটি অভিযান পরিচালনা করে মরণগ্রাসী ইয়াবা ও গুলির চালান উদ্ধার করেছে। এসময় Read more

ভোলায় নারীকে হেনস্তা: বিএনপি নেতাসহ ৫ আসামি কারাগারে
ভোলায় নারীকে হেনস্তা: বিএনপি নেতাসহ ৫ আসামি কারাগারে

ভোলার বোরহানউদ্দিনে পরকীয়া প্রেমের অভিযোগ তুলে এক নারীকে গাছে বেঁধে, চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার Read more

কালিয়াকৈরে মকস বিলে নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২ বন্ধু
কালিয়াকৈরে মকস বিলে নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২ বন্ধু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার মকস বিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৬ Read more

স্বপ্নের পথ দেখিয়ে প্রতারণা, কুমিল্লায় সক্রিয় ‘তিয়ানশি’ চক্র
স্বপ্নের পথ দেখিয়ে প্রতারণা, কুমিল্লায় সক্রিয় ‘তিয়ানশি’ চক্র

মাত্র ছয় বছর বয়সে বাবাকে হারান ফাহমিদুল হাসান। কিশোর বয়সেই পরিবারের হাল ধরতে হয় তাঁকে। গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম থেকে স্বপ্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন