কুষ্টিয়ার মিরপুরে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে দুই পুলিশকে হাতুড়ি দিয়ে আঘাত করেছে এক আসামি। শুক্রবার(২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার থানা সংলগ্ন পালপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাতুড়ির আঘাতে আহত এক কনস্টেবলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উপজেলার আমলা থেকে আশিক (২৫) নামের এক সন্দেহভাজন আসামিকে আটক করে হ্যাণ্ডকাপ পরানো ছাড়াই মোটরসাইকেলে মিরপুর থানায় নিয়ে আসছিলেন আমলা পুলিশ ক্যাম্পের এসআই মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী। ঠিক রাত সাড়ে ৮ টার সময়,  থানা গেটের অদুরে প্রসাদের পাল মিষ্টান্ন ভাণ্ডারের কাছে; আসলে হঠাৎই চলন্ত মোটর সাইকেলের ওপর থেকেই, আসামি তার মাজায় থাকা চাইনিজ হাতুড়ি বের করে প্রথমে পেছনে থাকা কনষ্টেবল রুস্তমকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এসময় কনষ্টেবল রুস্তম গুরুত্বর রক্তাত্ত আহত করে। এ সময় চালক এস আই মনিরুল প্রতিরোধ গড়ে তুললে তাকেও মাথায় হাতুড়ির  দিয়ে আঘাত করা হয়। হেলমেট থাকার কারনে হাতুড়ির আঘাতে হেলমেট ফেটে গেলেও ওই এস আই গুরুত্বর আহত হওয়া থেকে বেঁচে যায়। পরে ওই হোটেলে নাস্তারত মিরপুর থানার দুই পুলিশ সদস্য এগিয়ে এসে আসামিকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে হাতুড়ির আঘাতে রক্তাত্ত আহত কনষ্টেবল রুস্তমকে মিরপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মামলার সন্দেহভাজন এক আসামিকে আটক করে থানায় নিয়ে আসার সময় ওই আসামি হামলা করেন। এতে এক কনস্টেবল আহত হয়েছেন। আসামি পুলিশি হেফাজতে রয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং-সার্ভার শাখায় তালা, ডিজিএম অবরুদ্ধ
মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং-সার্ভার শাখায় তালা, ডিজিএম অবরুদ্ধ

মুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুতের অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছে আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় Read more

রায়গঞ্জে আয়না ঘরের সন্ধান, ৬ মাস পর মুক্তি পেলেন নিখোঁজ বৃদ্ধ ও গৃহবধূ
রায়গঞ্জে আয়না ঘরের সন্ধান, ৬ মাস পর মুক্তি পেলেন নিখোঁজ বৃদ্ধ ও গৃহবধূ

সিরাজগঞ্জের রায়গঞ্জে আয়না ঘর থেকে অক্ষত অবস্থায় মুক্তি পেলেন শিল্পী খাতুন (৫০) ও আব্দুল জুব্বার (৭৪)। শুক্রবার (২ মে) উপজেলার Read more

কুমিল্লায় মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলামের ম্যুরাল ভাঙচুর
কুমিল্লায় মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলামের ম্যুরাল ভাঙচুর

কুমিল্লায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের স্মরণে নির্মিত ম্যুরাল ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। নগরীর রাজবাড়ি এলাকার কালেক্টরেট Read more

চার গোল হজম করে মেজাজ হারালেন মার্টিনেজ
চার গোল হজম করে মেজাজ হারালেন মার্টিনেজ

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে ৪-১ গোলে হেরেছে অ্যাস্টন ভিলা। টানা ১১ ম্যাচে অপরাজিত থাকার পর এমন বড় হার দেখতে Read more

পাকুন্দিয়ায় ভুট্টা ক্ষেতে মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকার
পাকুন্দিয়ায় ভুট্টা ক্ষেতে মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভুট্টা ক্ষেতে নিয়ে এক মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে রিপন মিয়া (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।শনিবার (০৩ Read more

ঈদে ৩ দিনের সফরে নিজ বাড়িতে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী
ঈদে ৩ দিনের সফরে নিজ বাড়িতে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ তিন দিনের এক সরকারি সফরে নিজ বাড়িতে আসছেন। সফরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।বৃহস্পতিবার (১৮ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন