পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের যাত্রা শুরু হওয়ায় বঙ্গবন্ধু যমুনা সেতু দিয়ে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে মোট ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা টোল আদায় করা হয়েছে।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত এই বিশাল সংখ্যক যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা। অন্যদিকে, কর্মস্থলে ফেরা ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা।যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কে যানবাহনের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই বাড়তি চাপ সামাল দিতে এবং যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করতে সেতুর দুই প্রান্তে মোট ১৮টি টোল বুথ সার্বক্ষণিক চালু রাখা হয়েছে।”তিনি আরও জানান, সাধারণ যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলের আধিক্য বিবেচনায় নিয়ে দুই পাশেই পৃথক বুথের ব্যবস্থা করা হয়েছে। টোল আদায় কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মীরা বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছেন।সংশ্লিষ্টদের মতে, ঈদ-পরবর্তী এই রাজধানীমুখী যাত্রার চাপ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে মহাসড়কে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করা হয়েছে: উপদেষ্টা ফারুকী
ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করা হয়েছে: উপদেষ্টা ফারুকী

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঘোষিত ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।বৃহস্পতিবার (০৩ Read more

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৩
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৩

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ জ্বরে আক্রান্ত হয়ে আরও Read more

সীতাকুণ্ডে গভীর রাতে মন্দির ও প্রতিমা ভেঙে জায়গা দখল
সীতাকুণ্ডে গভীর রাতে মন্দির ও প্রতিমা ভেঙে জায়গা দখল

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে গভীর রাতে একটি কালী মন্দির ও প্রতিমা ভেঙে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই সাথে মন্দিরের জায়গা Read more

ভয়াবহ গরমে পানির তীব্র সংকটে ইরান, তেহরানে ছুটি ঘোষণা
ভয়াবহ গরমে পানির তীব্র সংকটে ইরান, তেহরানে ছুটি ঘোষণা

চলমান তীব্র দাবদাহের মধ্যে মারাত্মক পানির সংকটে পড়েছে পশ্চিম এশিয়ার ইরান। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, Read more

ফরিদপুরে দুই মহাসড়ক অবরোধ, ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন
ফরিদপুরে দুই মহাসড়ক অবরোধ, ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

ফরিদপুরে দুটি মহাসড়কে অবরোধের কারণে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন