উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা ২২ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় ছয় দিন সমুদ্রে থাকার পর মারা গেছেন। বেঁচে ফেরা ব্যক্তিরা শনিবার (২৮ মার্চ) গ্রিক কোস্টগার্ডকে এ তথ্য জানিয়েছেন। গ্রিক কোস্টগার্ড শুক্রবার গভীর রাতে জানায়, ফ্রনটেক্সের একটি জাহাজ ক্রিট দ্বীপের কাছে ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে, যাদের মধ্যে একজন নারী ও একজন নাবালক রয়েছে।পরে কোস্টগার্ড এএফপিকে জানায়, বেঁচে ফেরা ব্যক্তিদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক রয়েছেন।কোস্টগার্ড জানায়, আহত দুইজনকে ক্রিটের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। বেঁচে ফেরা ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে কোস্টগার্ড জানায়, নৌকাটি ২১ মার্চ পূর্ব লিবিয়ার বন্দর শহর তোবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিল, যা ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়প্রত্যাশীদের জন্য একটি প্রবেশদ্বার হিসেবে বিবেচিত।কোস্টগার্ডের ভাষ্য অনুযায়ী, যাত্রাপথে যাত্রীরা দিক হারিয়ে ফেলেন এবং খাবার ও পানীয় ছাড়া ছয় দিন সমুদ্রে ভেসে থাকেন।তারা আরও জানায়, মৃতদের মরদেহ একজন পাচারকারীর নির্দেশে সমুদ্রে ফেলে দেওয়া হয়।গ্রিক কর্তৃপক্ষ দুইজন দক্ষিণ সুদানের নাগরিককে গ্রেফতার করেছে, যাদের বয়স ১৯ ও ২২ বছর, এবং তাদের মানবপাচারকারী বলে সন্দেহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশে প্রবেশ এবং অবহেলার কারণে হত্যার অভিযোগে তদন্ত চলছে।কোস্টগার্ডের এক মুখপাত্র এএফপিকে বলেন, যাত্রাপথে নৌকাটি প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হয়েছিল। খাবার ও পানির অভাবের সঙ্গে অতিরিক্ত ক্লান্তির কারণে ২২ জনের মৃত্যুর কারণ হতে পারে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, “বেঁচে ফেরা ব্যক্তিদের সাক্ষ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া দুই পাচারকারীর নির্দেশেই মৃতদের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে।২০২৬ সালের প্রথম দুই মাসে ইউরোপীয় ইউনিয়নে পৌঁছানোর পথে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে।আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে ৫৫৯ জন মারা গেছেন, যেখানে গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ২৮৭। ডিসেম্বরে, ক্রিটের দক্ষিণ-পশ্চিমে পানিতে ডুবতে থাকা একটি নৌকায় ১৭ জন অভিবাসীর মরদেহ পাওয়া যায়।সেসময় গ্রিক কর্তৃপক্ষ মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করে এবং জানায় আরও ১৫ জন ডুবে মারা গেছে। তাদের মরদেহ আর উদ্ধার করা সম্ভব হয়নি।সূত্র: এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকৃ‌বিতে ইন্টার্নশিপের দাবিতে ডিন অফিসে তালা
বাকৃ‌বিতে ইন্টার্নশিপের দাবিতে ডিন অফিসে তালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ইন্টার্নশিপের দা‌বি‌তে ঐ অনুষদের ডিন কার্যালয়ে তালা ঝুলিয়েছে।বুধবার Read more

শেরপুরে বাড়ির পাশে ডোবায় ডুবে যমজ দুই বোনের মৃত্যু
শেরপুরে বাড়ির পাশে ডোবায় ডুবে যমজ দুই বোনের মৃত্যু

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে ডোবার পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে ইউনিয়নের ছোট ঝাউয়ের চর Read more

মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

মুন্সিগঞ্জের মুক্তারপুরে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১৭ কোটি ৯০ লাখ মিটার উৎপাদন নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। Read more

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা, মিলল চাঞ্চল্যকর অনিয়ম
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা, মিলল চাঞ্চল্যকর অনিয়ম

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়মের অভিযোগে হটলাইনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার সকাল থেকে Read more

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৪২৯ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৪২৯ জন

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৯ জন। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও Read more

মিয়ানমারের প্রেসিডেন্ট হচ্ছেন জান্তাপ্রধান
মিয়ানমারের প্রেসিডেন্ট হচ্ছেন জান্তাপ্রধান

মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইংকে প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) পার্লামেন্ট অধিবেশনের শুরুতেই এই মনোনয়ন ঘোষণা করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন