ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৮ম পর্যায় ” দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।‎শনিবার (১৭ মে) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনের খুলনা পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের দুইপাশে কর্মরত শিক্ষক, কেয়ারটেকার ও কর্মচারীবৃন্দসহ তাদের পরিবারের সদস্যরা প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করে তাদের যৌক্তিক দাবীগুলি তুলে ধরেন। এ সময়ে তারা প্রধান উপদেষ্টার প্রতি চলমান সংকট নিরসন এবং আগামী কোরবানী ঈদের আগে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষনাও দেন তারা।তবে সে সময়ে মানববন্ধনে বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মো. ইব্রাহিম,মাসুম বিল্লাহ্, আবু হুরাইরা, সুপারভাইজার মো ওলিয়ার রহমান সহ অন্যান্যরা। পরে শিক্ষক কেয়ারটেকার, কর্মচারী কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এর কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন। সুপারভাইজার ওলিউর রহমান‎এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের জনগণ বিশ্ব থেকে বিচ্ছিন্ন যে কারণে
ইরানের জনগণ বিশ্ব থেকে বিচ্ছিন্ন যে কারণে

বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস থেকে ৬০ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে ইরান। ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকস এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল Read more

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির আর কোনো স্থান থাকবে না
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির আর কোনো স্থান থাকবে না

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির উপদেষ্টা আলী আকবর বেলায়াতি সতর্ক করে বলেছেন, ‘মার্কিন হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং Read more

চাকসু নির্বাচনে আঙুলের কালি মুছে যাচ্ছে: ছাত্রদলের ভিপি প্রার্থী
চাকসু নির্বাচনে আঙুলের কালি মুছে যাচ্ছে: ছাত্রদলের ভিপি প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে Read more

লটারি পদ্ধতি বহাল থাকবে স্কুলে ভর্তিতে
লটারি পদ্ধতি বহাল থাকবে স্কুলে ভর্তিতে

আগামী শিক্ষাবর্ষেও দেশের সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তিতে লটারি পদ্ধতি চালু থাকবে। শিগগিরই লটারির মাধ্যমে ভর্তির নীতিমালা প্রকাশ করবে Read more

১৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ
নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ

পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় ময়মনসিংহের নান্দাইলে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন