নাটোরের বড়াইগ্রামে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান আটকিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী চালক মো. মিজান শেখ (২৭), পিতা মো. মোবারক শেখ, নড়াইল সদর উপজেলার বরাশুলা গ্রামের বাসিন্দা। তিনি নুরজাহান ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ড ভ্যানচালক। ভ্যানটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ১৫৮৫৫০।চালক জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি তার সহকারী মো. ওয়াসিমকে (২৪) সঙ্গে নিয়ে ঢাকার বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের মালামাল (টিভি, ফ্রিজ, এসি, ওভেন, ওয়াশিং মেশিন) নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা দেন।১৪ সেপ্টেম্বর ভোর রাত সাড়ে ৩টার দিকে বড়াইগ্রাম থানার মোড় অতিক্রম করার পর ফাঁকা রাস্তায় পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৭ জন দুর্বৃত্ত একটি ড্রাম ট্রাক দিয়ে কাভার্ড ভ্যানটির গতিরোধের চেষ্টা করে। দুর্ঘটনার আশঙ্কায় চালক পাশের একটি লোকাল রাস্তায় ঢুকে পড়েন। কিছুক্ষণ পর একটি ছোট পিকআপ ভ্যান কাভার্ড ভ্যানের সামনে গিয়ে দাঁড়ায়।অভিযোগে বলা হয়, দুর্বৃত্তরা চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে কাভার্ড ভ্যানের পেছনের দরজার তালা ভেঙে ভেতরে থাকা মালামাল লুট করে নেয়। এতে আনুমানিক ১০ লাখ টাকার পণ্য খোয়া যায়।এ বিষয়ে ভ্যানচালক মিজান শেখ বলেন, ঘটনার পর কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেছি।বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর লুৎফর রহমান
হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর লুৎফর রহমান

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের Read more

নড়াইলে মুদি দোকানে অভিযান চালিয়ে মাদক-অস্ত্রসহ আটক ২
নড়াইলে মুদি দোকানে অভিযান চালিয়ে মাদক-অস্ত্রসহ আটক ২

নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশী চাকু, মদ ও চোরাই মোবাইলসহ দুই Read more

গজারিয়ায় প্রতিবেশীর বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল যুবকের
গজারিয়ায় প্রতিবেশীর বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল যুবকের

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিবেশী দুই ভাইয়ের পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে দা’র কোপে নিহত হয়েছেন জান্নাত হোসেন (২৫) নামে এক যুবক। শনিবার Read more

শামীম ওসমান পরিবারের দুই প্লট জব্দ, ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
শামীম ওসমান পরিবারের দুই প্লট জব্দ, ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নামে থাকা পূর্বাচল ও উত্তরার দুটি প্লট জব্দ এবং পরিবারের ১২ কোটি টাকার Read more

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির
ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (২৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন