মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে চালানো এই অভিযানে ১৩টি তাজা ককটেল, ২৫ টি আধা প্রস্তুতকৃত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার বিস্ফোরক, ২টি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন, নগদ ১ কোটি ১৩ লাখ টাকা এবং ১টি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সেনাবাহিনীল ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে পূর্বে তথ্য ছিল আজ বুনিয়া সোহেল জেনেভা ক্যাম্পে আসবে। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে আমরা একটি যৌথ অভিযান পরিচালনা করি। যৌথবাহিনী ওই স্থানে পৌঁছার সঙ্গে সঙ্গেই সন্ত্রাসীরা সম্পূর্ণ বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেয় এবং বাসার বিভিন্ন দরজা, জানালা ও ছাদ দিয়ে পালিয়ে যায়।’তিনি আরও বলেন, ‘যেহেতু পুরো এলাকা অন্ধকার হয়ে যায় এবং জায়গাটি অনেক সংকীর্ণ ও একটি বিল্ডিংয়ের সঙ্গে আরেকটি বিল্ডিং লাগানো তাই আসামিদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে দল বুনিয়া সোহেলের আস্তানায় তল্লাশি চালিয়ে ১ কোটি বেশি নগদ টাকা, সন্ত্রাসী কার্যক্রম করার বিভিন্ন সামগ্রী ও মাদক উদ্ধার করা হয়।’জানা গেছে, বুনিয়া সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক ও মাদক মামলাসহ সর্বমোট ৩৮টি মামলা রয়েছে। এই বছরের শুরুর দিকেই বুনিয়া সোহেল গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু ছয় মাস কারাবাসের পর সম্প্রতি জামিনে বের হয়ে আসেন। এর পরপরই বুনিয়া সোহেল আবার ঢাকায় বিভিন্ন স্থানে অপরাধ কার্যক্রম শুরু করেন। ওই সেনা কর্মকর্তা বলেন, ‘দুইদিন আগেই বুনিয়া সোহেলের লোকজন জেনেভা ক্যাম্পে একজনকে কুপিয়ে হত্যা করে। সেদিন আমরা অভিযান চালিয়ে বুনিয়া সোহেলের ১৩ সহযোগীকে গ্রেপ্তার করি। আজ অল্পের জন্য বুনিয়া সোহেল হাতছাড়া হয়ে যায়, তবে তাকে এবং অন্যান্য সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অসৎ পথের অর্থে হজ কবুল হবে না: ধর্ম উপদেষ্টা
অসৎ পথের অর্থে হজ কবুল হবে না: ধর্ম উপদেষ্টা

অসৎ পথে উপার্জিত অর্থে হজ কবুল হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।বুধবার (৯ এপ্রিল) Read more

কাদের মির্জার সহযোগী রুমেল বিমানবন্দরে আটক
কাদের মির্জার সহযোগী রুমেল বিমানবন্দরে আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলকে আটক করা হয়েছে।শনিবার (১৭ মে) ভোর রাতের Read more

লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুর জেলার রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পনেরো মাসের জান্নাতুল মিম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল Read more

গৌরনদী সরকারি কলেজের সামনেই ভাগাড়, শিক্ষার্থীদের বিক্ষোভ
গৌরনদী সরকারি কলেজের সামনেই ভাগাড়, শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালের গৌরনদী সরকারি কলেজের সামনে ময়লার ভাগার (ডাম্পিং) স্থাপনকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা।রবিবার (১৯ Read more

চট্টগ্রামের আনোয়ারা জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
চট্টগ্রামের আনোয়ারা জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তৈলারদ্বীপ জেলেপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে একটি তিন Read more

দাবানলে পুড়ছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের
দাবানলে পুড়ছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের

ইতিহাসের ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ইসরায়েল। দেশটিতে এ দাবানলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে বিস্তৃর্ণ এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন