বিজেপি শাসিত রাজ্য গুজরাট। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তবে হঠাৎ মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া রাজ্যের সব মন্ত্রী পদত্যাগ করেছেন। মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী সেই পদত্যাগপত্রগুলো গ্রহণও করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ থেকে এ তথ্য জানা গেছে।স্বাভাবিকভাবেই এ ঘটনায় দেশের রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। হঠাৎ একসঙ্গে পদত্যাগের কারণ কী? আলোচনায় নানা মত। অনেকেই ভাবছেন, নেপালের মতো শীর্ষ পদাধিকারীর ওপর থেকে কী আস্থা হারিয়েছেন ক্যাবিনেটের বাকি সদস্যরা?সরকারি সূত্রে জানা গেছে, শিগগিরই নতুন মন্ত্রিসভা গঠনের লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি রাজ্যপাল আচার্য দেবব্রতর সঙ্গে দেখা করে নতুন মন্ত্রিসভা গঠনের দাবি জানাবেন বলে জানা গেছে।এ পদক্ষেপকে রাজ্যের প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে, বিশেষত রাজ্যে আসন্ন রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে। দলীয় সূত্রে জানা গেছে, বিদায়ী মন্ত্রীদের মধ্যে কেবল হার্শ সাঙ্গভি ও রুশিকেশ প্যাটেল নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন।এদিকে, বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা আজ রাত ৮টার দিকে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের বাসভবনে গুজরাটের সব বিধায়কের সঙ্গে এক নৈশভোজে মিলিত হবেন। এরপর রাত ৯টা ৩০ মিনিটে মুখ্যমন্ত্রী প্যাটেল রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে সাক্ষাৎ করে নতুন মন্ত্রীদের তালিকা জমা দেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।দলের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, আগামীকাল নতুন মন্ত্রিসভা সম্প্রসারণের ঘোষণা আসতে পারে। প্রায় ১০ জন নতুন মুখ অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বর্তমান মন্ত্রীদের প্রায় অর্ধেককে বাদ দেওয়া হবে এই পুনর্গঠনের অংশ হিসেবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি
যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি

যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খোলা চিঠিতে তিনি বলেছেন, ইরান কোনো আগ্রাসী দেশ নয় Read more

আ.লীগ নিষিদ্ধকরণ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল
আ.লীগ নিষিদ্ধকরণ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের নৃশংস হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্রদ্রোহী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও জুলাইয়ে ঘোষণাপত্র প্রকাশের দাবিতে সোমবার( ২১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড ঢাকা Read more

জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে প্রস্তুতির মহাযজ্ঞ
জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে প্রস্তুতির মহাযজ্ঞ

ফেব্রুয়ারির প্রথম ভাগে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতির এক মহাযজ্ঞে নেমেছে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস। নির্বাচন Read more

চার জেলার আতঙ্ক ‘কাঁকন বাহিনী’
চার জেলার আতঙ্ক ‘কাঁকন বাহিনী’

পদ্মা নদীর চরজুড়ে আতঙ্কের অন্য নাম ‘কাঁকন বাহিনী’। রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার বিস্তীর্ণ চরে প্রায় এক যুগ ধরে আধিপত্য Read more

কক্সবাজারে শিশুকে বলৎকারের স্বীকারোক্তি জামায়াত নেতার
কক্সবাজারে শিশুকে বলৎকারের স্বীকারোক্তি জামায়াত নেতার

কক্সবাজার সদরের পিএমখালীতে জসিম উদ্দিন মিসবাহ নামের এক জামায়াত নেতার বিরুদ্ধে সাড়ে তিন বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ Read more

লালমনিরহাটে অযাচিত প্রস্তাবে রাজি না হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপরে হামলার অভিযোগ
লালমনিরহাটে অযাচিত প্রস্তাবে রাজি না হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপরে হামলার অভিযোগ

লালমনিরহাটের আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষের অযাচিত প্রস্তাবে রাজি না হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপরে হামলার অভিযোগ উঠেছে।রবিবার (১৬ জুন) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন