২০২৫-২৬ অর্থবছরের শুরুতে আমদানি-রফতানি বাণিজ্যে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে মোংলা সমুদ্র বন্দর। এছাড়া চলছে সক্ষমতা বাড়াতে নানা কর্মযজ্ঞ। চলতি বছরে ৯০০ (নয়শত) বাণিজ্যিক জাহাজ আগমনের রেকর্ড গড়ার প্রত্যাশা বন্দর কর্তৃপক্ষের।একটি সূত্র থেকে জানায়, মোংলা বন্দর নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এ সমুদ্র বন্দরকে আরো লাভজনক হিসেবে গড়ে তুলতে বিদেশি বিনিয়োগকারীদের সাথে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে। দক্ষিণ এশিয়ায় মোংলা বন্দরকে আঞ্চলিক ও আধুনিক বাণিজ্যের হাব হিসেবে পরিণত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।সূত্রটি আরও বলছে, চীন মোংলা বন্দর নিয়ে অনেক আগ্রহ দেখাচ্ছে। বিশ্ব অর্থনীতির পরাশক্তি চীনের সহায়তায় মোংলা বন্দরের কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, বর্তমানে বন্দরের মোট সক্ষমতার ৬০ শতাংশ ব্যবহৃত হচ্ছে। আমরা বন্দরের শতভাগ সক্ষমতাকে কাজে লাগাতে ইতিমধ্যে কাজ শুরু করেছি। আশা করছি দ্রুত সুফল পাবো।তিনি আরও বলেন, এ বন্দরকে শতভাগ ব্যবহার করা গেলে বছরে ১৫০০ বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, এক লাখ টিইউজ কন্টেইনার, দুই কোটি মেট্রিকটন কার্গো হ্যান্ডলিং, ২০ হাজার রিকন্ডিশন গাড়ি আমদানি যাবে। আর ওই কর্মযজ্ঞের মাধ্যমে বছরে ৬০০ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে। পাশাপাশি এ অঞ্চলের মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, চলতি অর্থবছরের প্রথম ৩৯ দিনে বন্দরে মোট ৮৫টি জাহাজ নোঙর করেছে। গেলো জুলাইতে মোংলা বন্দর দিয়ে মোট ৫১৮টি গাড়ি আমদানি করা হয়েছে। কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ৪৫৯ টিইউজ। কার্গো হ্যান্ডলিং করা হয়েছে ৬ লক্ষ ৫০ হাজার মেট্রিকটন।তিনি আরো বলেন, অর্থ বছরের শুরুটা অনেক ভালো। তাই আমরা প্রত্যাশা করি নতুন বছরে ৯০০ জাহাজ আগমন সম্ভব হবে। সেই লক্ষ্যে বন্দরে সকল কর্মকর্তা ও কর্মচারীরা কাজ করছে।বন্দর সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দর লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ৪১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা নিট মুনাফা করেছে। লক্ষ্যমাত্রা ছিলো ২০ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা, যেখানে অর্জিত আয় হয়েছে ৬২ কোটি ১০ লাখ টাকা। ফলে নিট মুনাফা বেড়েছে প্রায় তিনগুণ। পাশাপাশি বন্দরের রাজস্ব আয়ও বেড়েছে ২ দশমিক ৮৩ শতাংশ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফার ‘জরুরি সংশোধন’ হচ্ছে
জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফার ‘জরুরি সংশোধন’ হচ্ছে

জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। শুক্রবার (১৭ অক্টোবর) Read more

জীবননগরে ঘরের ছাঁদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
জীবননগরে ঘরের ছাঁদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

জীবননগরে ঘরের ছাঁদ থেকে পড়ে সাবিনা খাতুন (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ২ টার সময় জীবননগর Read more

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাকা মেডিকেল কলেজ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাকা মেডিকেল কলেজ

অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পশাপাশি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।আজ শনিবার (২১ জুন) দুপুরের Read more

অবশেষে সরানো হলো জীবননগরের সড়কপাশের ময়লার স্তূপ
অবশেষে সরানো হলো জীবননগরের সড়কপাশের ময়লার স্তূপ

জীবননগর-দত্তনগর সড়ক ঘেঁষে প্রায় দুই কিলোমিটার জুড়ে ময়লা আবর্জনা অপসারণের ব্যবস্থা করল জীবননগর পৌর কর্তৃপক্ষ। জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) Read more

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্য
পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্য

মেডিকেল রিপ্রেজেনটেটিভের আধিপত্য আর ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের দালালদের ও হাসপাতালটির সেবা খাতের অস্থায়ী চুক্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের দৌরাত্ম্যের মধ্যে দিয়ে চলছে Read more

আজ রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ
আজ রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ কয়েক দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ ৭টি রাজনৈতিক দল। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন