সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।বৃহস্পতিবার(১০ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সকালে জেলা প্রশাসক শরীফা হকসহ সংশ্লিষ্টরা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক শরীফা হক জানান, জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার মোট পরীক্ষার্থী ৪৮ হাজার ২৩৩ জন অংশ নিয়েছেন। জেলায় মোট ৮৫টি কেন্দ্রের ৪৭টি ভেন্যুতে এই পরীক্ষা চলছে৷ এসএসসি ৩৬ হাজার ৭৯৩ জন, দাখিল ৬ হাজার ৫৮৮, এসএসসি (ভোকেশনাল) ৪ হাজার ৮০০ এবং ভোকেশনাল (দাখিল) ৫২ জন। সকল  কেন্দ্র ও ভেন্যুতে শান্তিপূর্ণভাব পরীক্ষা চলছে৷ এখন পর্যন্ত কোন ধরনের সমস্যা পরিলক্ষিত হয়নি।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হয়রানি রোধে যাত্রা শুরু করল ‘নাগরিক সেবা বাংলাদেশ’
হয়রানি রোধে যাত্রা শুরু করল ‘নাগরিক সেবা বাংলাদেশ’

সরকারি বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনলাইনে ‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ স্লোগানে যাত্রা শুরু করেছে ‘নাগরিক সেবা Read more

বাকৃবিতে ২ ছিনতাইকারী আটক
বাকৃবিতে ২ ছিনতাইকারী আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাতে উপাচার্য Read more

বরিশালে ঈদের নামাজ অনুষ্ঠিত
বরিশালে ঈদের নামাজ অনুষ্ঠিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশের মত বৃষ্টি উপেক্ষা করে বরিশালেও অনুষ্ঠিত হলো ঈদুল ফিতরের প্রধান জামাত। শনিবার (২১ Read more

ইসিতে আব্দুল আউয়াল মিন্টু ও হাসনাত আব্দুল্লাহর বাকবিতণ্ডা, যা ঘটেছিল
ইসিতে আব্দুল আউয়াল মিন্টু ও হাসনাত আব্দুল্লাহর বাকবিতণ্ডা, যা ঘটেছিল

নির্বাচন কমিশনে (ইসি) দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানির সময় ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী ও আলোচিত ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন