আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্ততি নিচ্ছে দেশের বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। তবে এই তালিকায় নাম নেই দলের একাধিক হেভিওয়েট নেতাসহ অনেকের।বিএনপির সূত্র জানিয়েছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কৌশলগত পরিবর্তন আনা হয়েছে। যারা মনোনয়ন পাননি তাদের বিভিন্নভাবে মূল্যায়িত করা হবে। এমনকি ভবিষ্যতে দেশের বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী করার জন্যও একাধিক বঞ্চিত নেতাকে ইঙ্গিত দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান গণমাধ্যমকে বলেন, ‘২৩৭টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।মনোনয়নবঞ্চিতরা অনেকেই যোগাযোগ করছেন। তবে সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ইতোমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের আশ্বস্ত করেছেন, সবাইকে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে। দলের প্রতি যারা নিবেদিত, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে ভূমিকা রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন এমন কাউকেও দল ভুলবে না।দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন, দল তাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।তিনি আরো লেখেন, ‘আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সব নেতা-নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সব কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ, আজীবন সঙ্গে থাকার জন্য।’বিএনপির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, দলের একাধিক সম্ভাব্য প্রার্থীকে মনোনয়ন না দিয়ে তাদের আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিতে বলা হয়েছে।  সূত্রে আরো জানা গেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে।ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, সিলেটসহ কয়েকটি বড় শহরের সম্ভাব্য প্রার্থীদের নাম ইতোমধ্যেই দলের অভ্যন্তরীণ আলোচনায় উঠে এসেছে।এদিকে বিভিন্ন জেলায় বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীদের কর্মী-সমর্থকরা আজও বিক্ষোভ, অবরোধ ও সংঘর্ষে জড়িয়েছেন। এর মধ্যে মেহেরপুরের গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।সোমবার সকাল ১১টার দিকে মেহেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেন নেতাকর্মীদের নিয়ে গাংনীর বাসস্ট্যান্ড এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা তাদের ওপর এবং আমজাদের কার্যালয়ে হামলা চালায়। এতে অন্তত ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।চাঁদপুর-৪ আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেওয়ায় সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সমর্থকরা। এতে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন না পাওয়ায় নলতায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলমের অনুসারীরা।অন্যদিকে, মনোনয়নকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহিংসতা ও রাস্তা অবরোধের ঘটনায় আসলাম চৌধুরীর অনুসারী চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার রাতে দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫৫ লাখ টাকা ছিনতাই, নগদ কর্মকর্তা ও কার চালক পুলিশের হেফাজতে
৫৫ লাখ টাকা ছিনতাই, নগদ কর্মকর্তা ও কার চালক পুলিশের হেফাজতে

যশোরের মণিরামপুরে প্রাইভেটকার থামিয়ে নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তারা হলেন নগদের Read more

কুমিল্লা বোর্ডে এবার এসএসসিতে অনুপস্থিত ২৩ হাজার শিক্ষার্থী
কুমিল্লা বোর্ডে এবার এসএসসিতে অনুপস্থিত ২৩ হাজার শিক্ষার্থী

সারাদেশের ন্যায় উৎসব মুখর পরিবেশে আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) কুমিল্লা বোর্ডেও অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) Read more

বৈশাখী মেলাতে “নবাবের দরবারে কপিলা”
বৈশাখী মেলাতে “নবাবের দরবারে কপিলা”

কপিলার সঙ্গে কুবেরের সম্পর্ক প্রশ্নবিদ্ধ, মার্ক্সবাদী লেখক মানিক বন্দ্যোপাধ্যায় কুবের-কপিলার চরিত্র এমনভাবে তুলে ধরেছেন, দোষারোপ দূরের কথা, বরং তা অনিবার্য Read more

যুক্তরাজ্যে বোরকা পরে চুরির সময় গ্রেপ্তার ভারতীয় নাগরিক লক্ষ্মণ লাল
যুক্তরাজ্যে বোরকা পরে চুরির সময় গ্রেপ্তার ভারতীয় নাগরিক লক্ষ্মণ লাল

যুক্তরাজ্যে মুসলিম নারীর ছদ্মবেশ ধরে দোকান থেকে চুরি করার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম Read more

অবশেষে ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’
অবশেষে ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’

সৌদি আরবের রাজপরিবারের সদস্য আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। তিনি Read more

জুলাই গণহত্যা: হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন