ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়ায় অবস্থিত ঐতিহাসিক নীলকুঠি ১৮৫৯ সালে নির্মিত হয় ব্রিটিশদের হাত ধরে। কাজলা নদীর তীরে অবস্থিত ব্রিটিশদের নির্যাতনের সাক্ষী এই ভাটপাড়া নীলকুঠি। প্রায় ২৭ একর জমির ওপর ২০১৭ সালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি ইকোপার্ক প্রতিষ্ঠা করা হয়। শুরুতে এই পার্কটি বিনোদনের জন্য নির্মিত হলেও ধীরে ধীরে এখন এই পার্ক অপরাধকারীদের কাছে অপকর্মের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। পার্কে নেই বিনোদনমূলক কোনো কিছুই। তবে এখন চলছে অসামাজিক এবং অশ্লীল কার্যকলাপ। পার্কের দায়িত্বে থাকা কয়েকজনের হাত ধরেই এই অশ্লীলতা এবং অসামাজিক কার্যকলাপ শুরু হয়েছে বলে অনুসন্ধানে জানা যায়।স্থানীয়দের অভিযোগ, পার্কের মধ্যে দিনের বেলায় চলছে দেহ ব্যবসা এবং রাতের বেলায় চলছে মাদক সেবন। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা এমন কর্মকাণ্ডে জড়িত থাকায় পার্কের পরিবেশ নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। ভাটপাড়া ডিসি ইকোপার্কে এখন কোনো পর্যটকের পদচারণা নেই। দিন দিন অপরাধকারীদের আস্তানায় পরিণত হচ্ছে পার্কটি।সরেজমিনে পার্কে প্রবেশের পর দেখা যায়, ভাটপাড়া ডিসি ইকোপার্ককে জঙ্গলে ঘিরে রাখা হয়েছে। পার্কের মধ্যে বেশ কয়েকটি পয়েন্টে পাওয়া যাচ্ছে অশ্লীল ও অসামাজিক কাজের সুযোগ। স্থান ভেদে সেখান থেকে নেওয়া হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। পার্কের মধ্যে দেহব্যবসা হচ্ছে ফুল বাগানের মধ্যে থাকা ভূতের ঘরে, আইসল্যান্ড নামক আরেকটি ঘর এবং মেইন সড়কের সাথে বাউন্ডারির পাশ ঘেঁষে থাকা জঙ্গলের মধ্যে ৮ থেকে ১০টি বেঞ্চ পাতানো হয়েছে সেখানে। যেখানে বিভিন্ন বয়সের নারী-পুরুষ এবং স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের কেউ অসামাজিক অশ্লীল কার্যক্রমের সুযোগ করে দিচ্ছে পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা। বিনিময়ে নিচ্ছে টাকা। ইকোপার্কে সন্ধ্যার পর থেকে শুরু হয় মাদকের রমরমা কারবার। ফুলবাগানের মধ্যে রাতভর চলে মাদক সেবনের আখড়া।অনুসন্ধানে বেরিয়ে এসেছে পার্কের আইসল্যান্ডের দায়িত্বে থাকা জামাল হোসেন এবং ফুল বাগানের দায়িত্বে থাকা সুমন হোসেন টাকার বিনিময়ে এসমস্ত অপকর্মের সুযোগ তৈরি করে দিচ্ছে পার্কের মধ্যে।অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইসল্যান্ডের দায়িত্বে থাকা জামাল হোসেন বলেন, ‘গাংনী ইকোপার্কের সাথে ডিসি ও ইউএনওর মানসম্মান জড়িত, তাই এ ব্যাপারে সবাই মাথা ঘামায় না। পার্কের মধ্যে অনেক কিছুই হচ্ছে কিন্তু কোনো কিছু লিখা কিংবা করার আগে আমাদের সাথে দেখা করেন।’ফুলবাগানের দায়িত্বে থাকা সুমন হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।ইকোপার্কের গেটের দায়িত্বে থাকা আসমাউল হুসনা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চাই পার্কের পরিবেশ ঠিক হোক। এ সমস্ত অশ্লীল অসামাজিক কাজ ফুলবাগানের দায়িত্বে থাকা সুমনের হাত ধরেই পার্কে শুরু হয়। সুমনের দেখাদেখি জামাল বিষয়টি শিখেছে। দীর্ঘদিন ধরে এই পার্কে কোনো সংস্কার কাজ হয়নি। আমরা চাই পার্কে সংস্কার কাজ হোক এবং বিনোদনের পরিবেশ ফিরে আসুক, তখন এগুলো ঠিক হয়ে যাবে।’সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাতারা বলেন, ‘পার্কের ডিসি ও ইউএনও স্যারের তাদেরকে বিষয়টি অবগত করবো।’গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি সরেজমিনে গিয়ে খোঁজখবর নিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টারা আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না: জাতীয় নাগরিক জোট
উপদেষ্টারা আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না: জাতীয় নাগরিক জোট

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপদেষ্টাদের প্রার্থী হওয়ার বিরোধিতা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক জোট।মঙ্গলবার (২৮ অক্টোবর) Read more

বেনাপোলসহ সারা দেশের ১১ জন কাস্টমস কমিশনার রদবদল
বেনাপোলসহ সারা দেশের ১১ জন কাস্টমস কমিশনার রদবদল

বেনাপোলসহ সারাদেশের কাস্টমস কমিশনার পর্যায়ের ১১ জন কর্মকর্তাকে একসাথে বদলী করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রজ্ঞাপনে এ Read more

‘জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, দুঃখিত—এটা নতুন বাংলাদেশ’
‘জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, দুঃখিত—এটা নতুন বাংলাদেশ’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথের কর্মসূচি কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশ Read more

ফের বেড়েছে বিশ্ববাজারে সোনার দাম
ফের বেড়েছে বিশ্ববাজারে সোনার দাম

টানা দুই দিন হ্রাসের পর বৃহস্পতিবার বিশ্ববাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে। নতুন করে ভূ-রাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় নিরাপদ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

মিয়ানমারের ভেতরে তাণ্ডব, আতঙ্কে রাত কাটাল উখিয়া-ঘুমধুমের মানুষ
মিয়ানমারের ভেতরে তাণ্ডব, আতঙ্কে রাত কাটাল উখিয়া-ঘুমধুমের মানুষ

মিয়ানমারের ভেতরে চলছে ভয়ংকর গুলিবিনিময়, আর তার প্রতিধ্বনি কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশের উখিয়া ও ঘুমধুম সীমান্ত। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাত ১১টার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন