এক যুগেরও বেশি সময় আগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চাপুলিয়া গ্রামে ভূমি ও গৃহহীনদের জন্য সরকারি খাস জমিতে নির্মাণ করা হয়েছিল আশ্রায়ণ প্রকল্পের ১৩০টি ঘর। তখন প্রকল্পের ঘরগুলি থেকে মধুমতি নদীর দূরত্ব ছিল নূন্যতম এক কিলোমিটার। চার বছর আগে ২০২১ সালে ওই এলাকায় মধুমতি নদীর তীব্র ভাঙন শুরু হয়। ভাঙনের কারণে গত ২০২৪ সাল পর্যন্ত তিন বছরে ওই আশ্রায়ণ প্রকল্পের কমপক্ষে একশোটি ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অবশিষ্ট ছিল একটি অফিসকক্ষসহ ৩০টি ঘর। চলতি বছর ভাঙনের কবলে পড়ে অফিস কক্ষসহ চারটি ঘর। এ অবস্থায় প্রকল্পের একটি চক্রের বিরুদ্ধে রাতের আঁধারে নামমাত্র মূল্যে সরকারি ওই ঘরগুলোর বিভিন্ন মালামাল ভাঙারির দোকানে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।খোঁজ নিয়ে জানা যায়, ২০১১-২০১২ অর্থ বছরে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের চাপুলিয়া গ্রামে মধুমতি নদীর তীর ঘেঁষে ১৩০টি পরিবারের আবাসনের জন্য নির্মাণ করা হয় আশ্রায়ণ। বসবাসের কয়েক বছরের মাথায় নদীভাঙনের কবলে পড়ে আশ্রয়ণ প্রকল্প। তবে ২০২১ সাল থেকে ভাঙনের তীব্রতা বাড়তে থাকে। চলতি বছর ভাঙন ঝুঁকিতে প্রকল্পের চারটি পরিবার অন্যত্র চলে যায়। এই সুযোগে সেসব ঘরের ঢেউটিন, লোহার এঙ্গেল ও ইট খুলে নিয়ে রাতের আঁধারে ভ্যান ভর্তি করে নামমাত্র মূল্যে ভাঙারির দোকানে বিক্রির অভিযোগ উঠেছে ওই প্রকল্পের বাসিন্দাদের বিরুদ্ধে।নাম প্রকাশে অনিচ্ছুক চাপুলিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ‘আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইমরুল শেখ ইমুল, আরিফুল শেখ ও মুকুল শেখ রাতের আঁধারে ভ্যান ভর্তি করে কয়েকটি ঘরের ঢেউটিন ও লোহার এঙ্গেল পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করেছে। এখনো ওইসব ঘরের কিছু মালামাল তাদের বাড়ির সামনে জমা আছে। যেকোন সময় চক্রটি ওইসব মালামালও বিক্রি করে দিতে পারে।’সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ১০ দিনের ব্যবধানে মধুমতি নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রকল্পের কমপক্ষে চারটি ঘর ও একটি অফিস ঘর। প্রকল্পের বাসিন্দা ইমরুল শেখ ওরফে ইমুল ও আরিফুল শেখের ঘরের সামনে বেশকিছু লোহার এঙ্গেল ও ইটের স্তুপ দেখা গেছে।এসময় জানতে চাইলে ইমরুল শেখ ওরফে ইমুল বলেন, ‘নদীতে প্রকল্পের অফিস ঘর ভেঙে যাচ্ছিল। তাই অফিস ঘরের মালামাল খুলে এনে আমার ঘরের সামনে রাখা হয়েছে। এসব দিয়ে নতুন করে আবার ঘর করা হবে।’ তবে ভাঙারির দোকানে মালামাল বিক্রির অভিযোগটি অস্বীকার করে ইমুল বলেন, ‘কয়েক বছর আগে একবার ১০ মণ লোহার মালামাল বিক্রি করেছিলাম। পরে ইউএনও অফিস থেকে জানতে পেরে আমাকে গ্রেপ্তার করে। এরপর সেই মালামাল ফেরত দিয়ে আমি মুক্তি পাই। সেই থেকে আমি আর কোন সরকারি মালামাল বিক্রি করিনি। আমি ভালো হয়ে গেছি।’আরিফুল শেখের স্ত্রী মর্জিনা বেগম বলেন, ‘নদীতে আমার দেবরের ঘর ভেঙে যাচ্ছিল। তারা ঘর ছেড়ে অন্য জায়গা চলে গেছে। তাই তার ঘরের মালামাল খুলে নিয়ে আসছি। এগুলো বিক্রি করবো না। এসব মালামাল দিয়ে নতুন আরেকটি ঘর করা হবে।’চাপুলিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকার সভাপতি আকুব্বর শেখ বলেন, ‘আমরা যখন এখানে আসি তখন ১৩০ পরিবারের বসবাস ছিল। প্রতিবছর নদীতে ভাঙতে ভাঙতে এখন আমরা মাত্র ৩০ পরিবার বসবাস করি। প্রকল্পের ঘরগুলোর মালামাল গোপনে বিক্রি হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এসব আমার জানা নেই।’তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম কালু বলেন, ‘বেশ কয়েক বছর ধরে মধুমতি নদীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে যাচ্ছে। এই সুযোগে ওখানের কিছু লোকজন সরকারি মালামাল নিয়ে বিক্রি করে দিচ্ছে।’ তিনি বলেন, ঘরগুলি যখন নির্মাণ করা হয় তখন নদী অন্তত এক কিলোমিটার দূরে ছিল। এরপর থেকে নদী ক্রমশ ভাঙতে ভাঙতে এ আশ্রয়ণ প্রকল্পের দিকে এগিয়ে আসে। তিনি বলেন, তবে গত ২০২১ সাল থেকে নদী যে রুদ্রমূর্তি ধারণ করেছে তা ভয়াবহ।জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘আমি জানি ওই আশ্রয়ণ প্রকল্পের অবশিষ্ট ঘরগুলি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।’ তিনি বলেন, ‘এ ঘরগুলি সরকারি সম্পত্তি। সরকারি মালামাল গোপনে বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। মালামাল গোপনে বিক্রির বিষয়ে খোঁজ-খবর নিয়ে এ ব্যাপারে জড়িতদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে শ্লীলতাহানীর ঘটনায় বিসিসিআইয়ের নিন্দা
অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে শ্লীলতাহানীর ঘটনায় বিসিসিআইয়ের নিন্দা

আইসিসি নারী বিশ্বকাপ চলাকালে ভারতে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে শ্লীলতাহানির খবর জানাজানির পর চলছে তোলপাড়। নিন্দা ও দুঃখ প্রকাশ করলেও Read more

ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে শহরের পায়রা Read more

মহেশপুরে রাসেল ভাইপারের কামড়ে শিশুর মৃত্যু
মহেশপুরে রাসেল ভাইপারের কামড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে মিথিলা খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার দূর্গাপুর গ্রামের Read more

আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মাসুম, সম্পাদক রফিক
আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মাসুম, সম্পাদক রফিক

দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনার আটপাড়ায় উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে এতে ব্যালটের মাধ্যমে ভোটে Read more

ইরান-ইসরায়েল সংঘাত: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জরুরি বৈঠকের ডাক
ইরান-ইসরায়েল সংঘাত: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জরুরি বৈঠকের ডাক

ইরানের পারমানবিক স্থাপনায় ইসরাইলের হামলার জেরে দুই দেশের মধ্যে সংঘাতের মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।সোমবার Read more

চেক জমা দিয়ে বাড়ির মালামাল ক্রয়, নাতি জামাইয়ের প্রতারণায় নিঃস্ব দাদি
চেক জমা দিয়ে বাড়ির মালামাল ক্রয়, নাতি জামাইয়ের প্রতারণায় নিঃস্ব দাদি

চেক জমা দিয়ে বাড়ির মালামাল ক্রয়, নাতি জামাইয়ের প্রতারণায় নিঃস্ব দাদিকিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের উত্তর রৌহা গ্রামের বৃদ্ধা অযুফা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন