মেহেরপুরের গাংনীতে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন সহ লাল্টু বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি  মেহেরপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন রওশন আলম ও লে: মিনহাজের নেতৃত্বে উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। লাল্টু বিশ্বাস ওই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, লাল্টু বিশ্বাস নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানে ৭.৬৫ এমএম সাইজের একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।সেনাক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাল্টু বিশ্বাসের এক ভাই ডাকাতির চেষ্টাকালে জনতার হাতে নিহত হয় এবং আরেক ভাই মাইলমারীতে পদ্মা বিল দখলের সময় সংঘর্ষে মারা যায় একারণে উদ্ধারকৃত বিদেশী পিস্তুল দিয়ে তার নিরাপত্তা নিশ্চিত ও চাঁদাবাজি কাজে ব্যবহার করতো।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদক প্রতিরোধে ইউএনওর সাথে নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের মতবিনিময়
মাদক প্রতিরোধে ইউএনওর সাথে নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের মতবিনিময়

ময়মনসিংহের নান্দাইলে মাদক প্রতিরোধে ইউএনও’র সাথে উপজেলা নাগরিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার Read more

ফের বিয়ে করলেন অভিনেত্রী শবনম ফারিয়া
ফের বিয়ে করলেন অভিনেত্রী শবনম ফারিয়া

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। গ্ল্যামারে ফুটে ওঠা এই অভিনেত্রীর শুরুটা ছিল মডেলিং দিয়ে। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করে অর্জন Read more

বাঘায় কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি, সবজির দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ
বাঘায় কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি, সবজির দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ

রাজশাহীর বাঘায় সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত আয়ের মানুষ। বিশেষ করে কাঁচা মরিচের দাম Read more

আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের
আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের

আফগানিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এরপরই দেশটি হুমকি দিয়েছে, নিজ নাগরিকদের রক্ষায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।কাতারের রাজধানী Read more

দুর্ধর্ষ ডাকাতির পর মূল্যবান সব রত্ন সরিয়ে নিলো ল্যুভর কর্তৃপক্ষ
দুর্ধর্ষ ডাকাতির পর মূল্যবান সব রত্ন সরিয়ে নিলো ল্যুভর কর্তৃপক্ষ

ফ্রান্সের ঐতিহাসিক ল্যুভর জাদুঘরে সংঘটিত দুঃসাহসিক রত্নচুরির ঘটনার পর কর্তৃপক্ষ এই জাদুঘরের মূল্যবান কিছু রত্ন দেশটির ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর Read more

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজার হাজার ইসরায়েলি
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজার হাজার ইসরায়েলি

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে স্বাক্ষর সংগ্রহে নেমেছে জাজিম নামের একটি অ্যাডভোকেসি সংস্থা। ইতোমধ্যে এ দাবির প্রতি সমর্থন জানিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন