আফগানিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এরপরই দেশটি হুমকি দিয়েছে, নিজ নাগরিকদের রক্ষায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।কাতারের রাজধানী দোহায় আলোচনা ফলপ্রসু হওয়ার পর তুরস্কের ইস্তাম্বুলে দুইদিন আগে ফের বৈঠকে বসেছিল দুই দেশের প্রতিনিধিরা। বুধবার (২৯ অক্টোবর) পাকিস্তান জানায়, এই আলোচনা ব্যর্থ হয়েছে। এ থেকে কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।গত ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এর জবাবে আফগান সেনারা সীমান্তে পাক সেনাদের ওপর ব্যাপক হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। যা টানা কয়েকদিন চলার পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় থামে। কিন্তু এরমধ্যেই প্রায় ৭০ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হন।দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করতে কাতার-তুরস্কের আহ্বানে আলোচনায় বসেছিল পাকিস্তান-আফগানিস্তান।আলোচনা ব্যর্থ হওয়ার জন্য কাবুলকে দোষারোপ করেছে ইসলামাবাদ। পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার এক্সে এক পোস্টে লিখেন, “দুঃখজনকভাবে, আফগানরা কোনো নিশ্চয়তা দেয়নি। তারা মূল বিষয় থেকে সরে গিয়ে দোষ চাপানোর খেলা পুনরায় চালু করেছে। আলোচনা কোনো কার্যকর সমাধান বের করতে ব্যর্থ হয়েছে।”তাতার বলেন, পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে খোলা মনে আলোচনায় বসেছিল। কিন্তু আফগানরা পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের অবিরাম সমর্থন দিয়েছে।আলোচনা ব্যর্থ হওয়ায় নিজ নাগরিকদের জঙ্গিদের হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা পাকিস্তান নেবে বলেও হুমকি দেন তিনি।পাকিস্তানের এ অভিযোগের ব্যাপারে আফগানিস্তান কোনো মন্তব্য করেনি।পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে রয়েছে ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত। পাকিস্তানের অভিযোগ আফগান ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) নিজেদের কার্যক্রম চালায়। এতে তালেবান সরকার মদদ দিয়ে থাকে। তবে আফগানিস্তান শুরু থেকেই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।সূত্র: এএফপিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পেট্রলপাম্প দখলচেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
পেট্রলপাম্প দখলচেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

পেট্রলপাম্প দখলচেষ্টার অভিযোগে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা Read more

আমতলীতে বাসের চাপায় শ্রমিক নিহত
আমতলীতে বাসের চাপায় শ্রমিক নিহত

বরগুনার পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের চুনাখালী সেতুর কাছে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় নির্মাণ শ্রমিক শুভ হাওলাদার (৪৫) নিহত হয়েছেন।শুক্রবার (১৫ আগস্ট) Read more

বিনা শুল্কে যে ১৯টি পণ্য আনতে পারবেন বিদেশ থেকে
বিনা শুল্কে যে ১৯টি পণ্য আনতে পারবেন বিদেশ থেকে

বিদেশ থেকে যাত্রীরা প্রিয়জনদের জন্য আসার সময় নানান উপহারসামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র এনে থাকেন। তাই সরকারের ‘ব্যাগেজ রুল’ নিয়মিতই আপডেট হয়। Read more

গাজায় একদিনে নিহত আরও ৭৯
গাজায় একদিনে নিহত আরও ৭৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। এতে করে Read more

আনোয়ারায় জীর্ণ বাঁশের সাঁকোই ভরসা ২০ হাজার মানুষের
আনোয়ারায় জীর্ণ বাঁশের সাঁকোই ভরসা ২০ হাজার মানুষের

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ও জুঁইদণ্ডী—এই দুটি ইউনিয়নের মাঝখানে সাপমারা খালের ওপর একটি জীর্ণ বাঁশের সাঁকোই এখন প্রায় ২০ হাজার Read more

লিবিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয়
লিবিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয়

লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করে দেশকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন