ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। গ্ল্যামারে ফুটে ওঠা এই অভিনেত্রীর শুরুটা ছিল মডেলিং দিয়ে। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করে অর্জন করেছেন খ্যাতি। কাজ করছেন বিভিন্ন ওটিটি কনটেন্ট, সিরিজেও।এর মাঝে অবশ্য ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন শবনম ফারিয়া। পড়াশোনা এবং বিভিন্ন চাকরির সঙ্গে যুক্ত থেকে শোবিজ থেকে আলাদা করে নিয়েছিলেন নিজেকে।তবে এবার ফের বিয়ে করলেন অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন অভিনেত্রী। এদিন সন্ধ্যায় গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। শবনম ফারিয়ার জানান, পাত্রের নাম তানজিম তৈয়ব। গ্রামের বাড়ি রাজশাহীতে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন।অভিনেত্রীর কথায়, বিবাহবিষয়ক বিভিন্ন জটিল অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে হয়েছিল- এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের সঙ্গে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়। শবনম ফারিয়া আরও জানান, ঢাকার মাদানি অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় ঘনিষ্ঠ বন্ধু ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।উল্লেখ্য, এটিই প্রথম বিবাহ নয় শবনম ফারিয়ার। এর আগে ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। সে সময় তিনি একটি বেসরকারি বিপণন প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় এনসিপির পথসভা পণ্ড
চকরিয়ায় এনসিপির পথসভা পণ্ড

কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্ধারিত পথসভা বিএনপি ও স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পণ্ড হয়ে গেছে। দলটির কেন্দ্রীয় নেতাদের Read more

ধামইরহাট সীমান্ত দিয়ে আসছে মাদক, বিস্তার রোধে তেমন নেই কোন অগ্রগতি
ধামইরহাট সীমান্ত দিয়ে আসছে মাদক, বিস্তার রোধে তেমন নেই কোন অগ্রগতি

ধামইরহাট সীমান্ত দিয়ে ধেঁয়ে আসছে মাদক। বিজিবির কড়া অভিযান অব্যাহত থাকার পরেও মাদকের বিস্তার যেন কিছুতেই কমছে না। সীমান্তে মাদকসহ Read more

সিরাজদিখানে ইয়াবাসহ পাঁচ মাদকসেবী গ্রেফতার
সিরাজদিখানে ইয়াবাসহ পাঁচ মাদকসেবী গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার মধ্যপাড়া Read more

কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল
কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল

আদালতে শুনানির সময় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিক ফারজানা রুপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারা Read more

নড়াইলে দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতার কব্জি বিচ্ছিন্ন
নড়াইলে দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতার কব্জি বিচ্ছিন্ন

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলামের (৬০) এক হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। এ হামলার Read more

মহিপুরে দিনব্যাপী সিপিপির ঘূর্ণিঝড় প্রস্তুতি সমাবেশ
মহিপুরে দিনব্যাপী সিপিপির ঘূর্ণিঝড় প্রস্তুতি সমাবেশ

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ইউনিট টিম লিডারদের দিনব্যাপী সমাবেশ ও ওয়ার্কশপ। বুধবার (২৩ এপ্রিল) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন