আজেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরে চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনার জের ধরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।এর আগে, মঙ্গলবার দুপুরে রাজ্য পুলিশের প্রধান-সহ তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সরকার। এক সিনিয়র পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে এবং আরেক প্রশাসনিক কর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সেদিন যে ভূমিকা ছিল, তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল গত চারদিন ধরেই। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ মঙ্গলবার দুপুরে একটি হাতে লেখা চিঠি প্রকাশ করেন সামাজিক মাধ্যমে, যেটিকে বিশ্বাসের পদত্যাগপত্র বলে তিনি দাবি করেছিলেন।যদিও মুখ্যমন্ত্রী মমতাকে উদ্দেশ্য করে হাতে লেখা ওই চিঠিতে কোনও সই ছিল না। বিশ্বাস ক্রীড়া দফতরের সঙ্গেই রাজ্যের বিদ্যুৎ দপ্তরেরও মন্ত্রী। সেই পদ অবশ্য তিনি ছাড়েননি।তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ মঙ্গলবার দুপুরে সামাজিক মাধ্যমে একটি চিঠি প্রকাশ করে দাবি করেন যে সল্ট লেক স্টেডিয়ামে গত শনিবার লিওনেল মেসির সফরে যে চরম বিশৃঙ্খলা হয়েছিল, সেই ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।ঘোষ আরও লিখেন, তিনি সূত্র মারফত জেনেছেন মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করেছেন।বিকেলে মমতা ব্যানার্জীর সই করা একটি চিঠি আসে সংবাদ মাধ্যমের হাতে, যেখানে লেখা হয়েছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাবনাকে মর্যাদা দিয়ে ওই ঘটনার নিরপেক্ষ তদন্ত যতদিন না শেষ হয়, ততদিন মুখ্যমন্ত্রী নিজেই ক্রীড়া দপ্তরের কাজকর্ম দেখাশোনা করবেন।সরকারিভাবে অবশ্য এই পদত্যাগ নিয়ে কিছুই বলা হয়নি। অরূপ বিশ্বাস মমতার সব থেকে আস্থাভাজন মন্ত্রীদের অন্যতম।গত শনিবার সল্ট লেক স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা হয়। যতক্ষণ মেসি ও তার দুই সতীর্থ ফুটবলার লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডিপলকে ঘিরে রেখেছিলেন একদল তথাকথিত ভিআইপি। এর ফলে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও দর্শকরা দেখা পাননি মেসির।ওই ভিড়ের মধ্যে পড়ে মেসির নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল বলে সেখান থেকে মাত্র কুড়ি মিনিটের মধ্যেই তাকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তা কর্মীরা। এরপরেই ব্যাপক বিশৃঙ্খলা শুরু হয়। ভাঙচুর চালানো হয় দর্শক গ্যালারি আর মাঠে।সরকারের পক্ষ থেকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসই ছিলেন সেদিন মাঠের দায়িত্বে। কেন মন্ত্রী হয়ে তিনি মাঠের বিশৃঙ্খলা সামলাতে পারলেন, না, তা নিয়ে সাধারণ মানুষ যেমন প্রশ্ন তুলছিলেন, তেমনই দলের ভেতরেও সমালোচনা হচ্ছিল তার।ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে বিশৃঙ্খলা সামলাতে না পারার অভিযোগ যেমন উঠছিল, তেমনই তার বিরুদ্ধে বলা হচ্ছিল যে লিওনেল মেসিরা যতক্ষণ মাঠে ছিলেন, ততক্ষণ তার প্রায় গা ঘেঁষেই ছিলেন বিশ্বাস।মাঠে দাঁড়িয়ে মেসির কোমর জড়িয়ে ধরে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। একই সঙ্গে বিশ্বাসের পরিবারের দুজন এবং মমতার পরিবারের তিনজনকে মেসির সঙ্গে পৃথক একটি ছবিতে দেখা গেছে। দ্বিতীয় ছবিতেও ছিলেন ক্রীড়ামন্ত্রী।তবে মেসি মাঠ ছাড়ার কিছুক্ষণ পরেই অরূপ বিশ্বাসও মাঠ ছেড়ে বেরিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ততক্ষণে অবশ্য দর্শকাসন থেকে জলের বোতল ছোঁড়া, চেয়ার ভাঙা শুরু হয়ে গিয়েছিল। বিশ্বাস যখন মাঠ ছাড়ছেন, তার উদ্দ্যেশ্যেও দর্শকদের কটূক্তি করতে শোনা গেছে একাধিক ভিডিওতে।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় অরক্ষিত রেলক্রসিং, প্রতিদিনই ঝুঁকিপূর্ণ পারাপার
লোহাগাড়ায় অরক্ষিত রেলক্রসিং, প্রতিদিনই ঝুঁকিপূর্ণ পারাপার

‘এই গেইটে কোন গেইট ম্যান নেই। পথচারী ও সকল প্রকার যানবাহন নিজ দায়িত্বে পারাপার করিবেন, যে কোন দুর্ঘটনার জন্য রেল Read more

‘নামজারি করতে ঘুষ নিলে, তার ঠিকানা কারাগার না হয় পানিতে হবে’
‘নামজারি করতে ঘুষ নিলে, তার ঠিকানা কারাগার না হয় পানিতে হবে’

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, ‘জমির নামজারি করতে আমার কাছ থেকেও একসময়ে ২৫ হাজার টাকা ঘুষ নিয়েছে। Read more

শেখ হাসিনা ও ১১ শিল্প গ্রুপের ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
শেখ হাসিনা ও ১১ শিল্প গ্রুপের ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ ১১ শিল্প গ্রুপের ৫৭ হাজার ২৬০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর Read more

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

ঢাকা উত্তরা পূর্ব থানায় এলাকায় সেলফি তোলার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (২৩) ও ইতি (২০) নামে সদ্য Read more

‘ভারতীয়দের আচরণ ক্রিকেটীয় চেতনার পরিপন্থি’
‘ভারতীয়দের আচরণ ক্রিকেটীয় চেতনার পরিপন্থি’

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে বিধ্বস্ত করে ১৩ বছর পর শিরোপা জিতেছে পাকিস্তান। মাঠের দাপুটে পারফরম্যান্সের বাইরেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে Read more

চুয়াডাঙ্গায় নদীতে মরা মুরগি ফেলে জরিমানা গুনলেন ব্যবসায়ী
চুয়াডাঙ্গায় নদীতে মরা মুরগি ফেলে জরিমানা গুনলেন ব্যবসায়ী

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীর তীরে ও নদীতে মরা মুরগি ফেলে পরিবেশ দূষণের অভিযোগে একটি পোল্ট্রি ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন