মুন্সিগঞ্জের লৌহজংয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণের দায়ে আপন ফুড অ্যান্ড আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার কনকসার এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।তিনি জানান, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের আইসক্রিম প্রস্তুত করা হচ্ছিল। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদনের দায়ে ফ্যাক্টরির মালিক মো. রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদন নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।অভিযানে উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. নাজমুল হোসেন এবং লৌহজং থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

বাঙালির প্রাণের উৎসব নববর্ষ ঘিরে সামনে রেখে চৈত্রের পুরোটা সময় কর্মব্যস্ততায় কাটতো টাঙ্গাইলের মৃৎশিল্পীদের। পুরো মাস জুড়ে চলতো মাটির তৈরি Read more

আজ লি‌বিয়া থে‌কে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি
আজ লি‌বিয়া থে‌কে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি

ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) ১৭৬ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)-এর সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে। Read more

স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে একসঙ্গে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করে বিশ্ব রেকর্ড গড়েছেন। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) Read more

বিএনপি প্রার্থীর জনসংযোগে গুলিবিদ্ধ সরোয়ার নিহত
বিএনপি প্রার্থীর জনসংযোগে গুলিবিদ্ধ সরোয়ার নিহত

চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়া সরোয়ার হোসেন বাবলা (৪৩) গুলিতে নিহত হয়েছেন।বুধবার সন্ধ্যা সাড়ে Read more

নিয়োগে আত্মীয়তার ছায়া, অধ্যক্ষের ছেলে ও দাতা সদস্যের পুত্রবধূ উত্তীর্ণ!
নিয়োগে আত্মীয়তার ছায়া, অধ্যক্ষের ছেলে ও দাতা সদস্যের পুত্রবধূ উত্তীর্ণ!

মাদ্রাসা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ নিজাম উদ্দিন আকন ও সভাপতি গুলিশাখালী ইউনিয়ন জামায়াতে ইসলামী Read more

মাভাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলা: বিচারের দাবিতে সারারাত উত্তাল টাঙ্গাইল থানা
মাভাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলা: বিচারের দাবিতে সারারাত উত্তাল টাঙ্গাইল থানা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের শিক্ষার্থী কাজল দেবনাথের ওপর হামলার ঘটনায় ক্ষোভে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন