কুমিল্লার মেঘনা উপজেলায় একযোগে সেতু ও সড়ক অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২৫–২৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে ৯টি ব্রিজ এবং প্রায় ৩৪ কিলোমিটার সড়ক উন্নয়ন ও সংস্কার কাজ। এর মধ্যে গুরুত্বপূর্ণ চারটি ব্রিজের সয়েল টেস্ট ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।ব্রিজগুলোর মধ্যে রয়েছে-রামপুর থেকে মোজাফ্ফর আলী কলেজ হয়ে বৈদ্যনাথপুর বাজার সড়কে ২০ মিটার দীর্ঘ একটি সেতু, ভাওরখোলা ও গোবিন্দপুর ইউনিয়ন সংযোগকারী সড়কে দুটি (৩৫ ও ২০ মিটার), আলগি-চেঙ্গাকান্দি-বটতলা সড়কে একটি ২৫ মিটার এবং ব্রাহ্মণচর-নোয়াগাঁও হয়ে বালুচর-কুরারঘাট সড়কে একটি ২০ মিটার দীর্ঘ ব্রিজ। এছাড়া রামপুর-মানিকারচর সড়কে আরও চারটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেগুলোর প্রত্যেকটি ৩০ মিটার দৈর্ঘ্যের। এসব ব্রিজের অবস্থান চেইনেজ অনুযায়ী যথাক্রমে ৭৫৫, ২৭৮২, ৫০৯০ ও ৫৪৯০ মিটার পয়েন্টে। মে মাসে এ চারটি ব্রিজের সয়েল টেস্টের কাজ শেষ হয়।শুধু সেতুই নয়, চন্দনপুর ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের মাটির গুণাগুণ পরীক্ষাও (Sub Soil Investigation) শেষ হয়েছে। ভবন দুটির নির্মাণকাজও শিগগির শুরু হবে বলে জানা গেছে।এদিকে চলতি অর্থবছরেই এলজিইডির আওতায় পাঁচ থেকে সাতটি সড়কে সংস্কার কাজ শুরুর প্রস্তুতি রয়েছে। পাশাপাশি “কুমিল্লা প্রজেক্ট” নামের একটি নতুন প্রকল্পের আওতায় তিন বছরের মধ্যে প্রায় ৩৪ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করা হবে। এই প্রকল্পের আওতায় ২১টি সড়কে প্রায় ২২ কিলোমিটার নতুন পাকা রাস্তা নির্মাণ, ২টি সড়কে ৪ কিলোমিটার প্রশস্তকরণ এবং সাড়ে ৭ কিলোমিটার সড়ক মেরামত অন্তর্ভুক্ত করা হয়েছে।এ বিষয়ে মেঘনা উপজেলা প্রকৌশলী মো. এমদাদুল হক সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাব অনুযায়ী আমরা মেঘনায় একাধিক ব্রিজ ও সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছি। এর মধ্যে কয়েকটি প্রকল্পের প্রাথমিক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। যেসব ব্রিজের সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে, সেগুলোর দাপ্তরিক অনুমোদন শেষ হলেই মাঠপর্যায়ে কাজ শুরু হবে। তাছাড়া এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে মেঘনার যোগাযোগ ব্যবস্থায় গুণগত পরিবর্তন আসবে বলে মনে করেন তিনি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরের জন্মেও প্রিয়াঙ্কাকে চান নিক
পরের জন্মেও প্রিয়াঙ্কাকে চান নিক

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর হলিউড তারকা নিক জোনাস দম্পতিকে দর্শক ভীষণ পছন্দ করেন। তারা বড় বড় অনুষ্ঠানে ম্যাচিং পোশাকে Read more

সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা
সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। হাদির Read more

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ২০
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ২০

গভীর রাতে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে।  রবিবার (৩০ আগস্ট) রাত স্থানীয় সময় ২৩:৪৭ মিনিটে (১৯:১৭ জিএমটি) আফগানিস্তান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় Read more

ফুলবাড়ীতে নদী থেকে সুইপারের অর্ধগলিত লাশ উদ্ধার
ফুলবাড়ীতে নদী থেকে সুইপারের অর্ধগলিত লাশ উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদী থেকে কৃষ্ণ বাশফোর (৫০) নামে হরিজন সম্প্রদায়ের (সুইপার) একজনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার (৮ Read more

হামজার দুর্দান্ত নৈপুণ্যে ফাইনালে শেফিল্ড
হামজার দুর্দান্ত নৈপুণ্যে ফাইনালে শেফিল্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার স্বপ্ন থেকে এখন আর মাত্র এক ধাপ দূরে শেফিল্ড ইউনাইটেড। ব্রিস্টল সিটির বিপক্ষে ইএফএল চ্যাম্পিয়নশিপ প্লে-অফের Read more

রংপুর-ময়মনসিংহ-সিলেটে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
রংপুর-ময়মনসিংহ-সিলেটে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের তিনটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১ এপ্রিল) ভোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন