মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি ও প্রশান্ত মহাসাগর উপকূলের একটি পর্যটন এলাকায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২জন নিহত এবং ভূমিকম্পের কেন্দ্রের কাছের একটি ছোট শহরে মাঝারি মাত্রার ক্ষয়ক্ষতি হয়েছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সকাল ৮টার কিছু আগে আকাপুলকোর কাছে এই ভূমিকম্পটি ঘটে। আকাপুলকো একটি গুরুত্বপূর্ণ বন্দর ও জনপ্রিয় সমুদ্রসৈকত এলাকা।ভূমিকম্পের কম্পন প্রায় ৪০০ কিলোমিটার দূরে উত্তরের মেক্সিকো সিটিতেও অনুভূত হয়। সেখানে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠায় ছুটির সপ্তাহান্তে আতঙ্কে মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য রাস্তায় নেমে আসে।স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাজধানীতে দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার সময় পড়ে গিয়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান।মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আরও ১২ জন আহত হয়েছেন। তবে দেশের সবচেয়ে বড় শহরটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভূমিকম্পের সময় প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম তার নিয়মিত সকালবেলার সংবাদ সম্মেলন চলাকালে প্রেসিডেনশিয়াল প্যালেস ত্যাগ করতে বাধ্য হন।মেক্সিকোর জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল গুয়েরেরো অঙ্গরাজ্যের সান মার্কোস শহরের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৪ কিলোমিটার দূরে।প্রেসিডেন্ট শেইনবাম বলেন, তাৎক্ষণিকভাবে বড় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সান মার্কোস শহরে ভূমিকম্পের প্রভাব স্পষ্টভাবে দেখা গেছে।গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদো জানান, পঞ্চাশোর্ধ্ব বয়সী এক নারী তার বাড়ি ধসে পড়ায় প্রাণ হারান।সান মার্কোসের মেয়র মিসায়েল লোরেনসো কাস্তিয়ো বলেন, প্রায় ৫০টি বাড়ি ধ্বংস হয়েছে এবং “প্রায় সব বাড়িতেই ফাটল দেখা দিয়েছে”।স্থানীয় বাসিন্দারা এক এএফপি সাংবাদিককে তাদের বাড়ির দেয়ালে ফাটল ও ধসে পড়া অংশ দেখান।নিজের ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা রোগেলিও মোরেনো বলেন, “সান মার্কোস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরোপুরি বিপর্যস্ত।সূত্র: এএফপিএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন
বিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্বাস্থ্য Read more

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরহাদ হাসান সানী (৪৫) নামে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।রবিবার Read more

মেক্সিকোতে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ১০
মেক্সিকোতে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ১০

মেক্সিকোতে মালবাহী ট্রেনের একটি দোতলা বাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৬১ জন। গতকাল সোমবার দেশটির Read more

জামাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল চাচা শ্বশুরের
জামাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল চাচা শ্বশুরের

কিশোরগঞ্জের মিঠামইনে পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজি জামাইয়ের কোদালের আঘাতে চাচা শ্বশুর নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (০৩ অক্টোবর) Read more

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্দর অভ্যন্তরের সব Read more

ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার, যুবক গ্রেপ্তার
ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার, যুবক গ্রেপ্তার

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে দুই অস্ট্রেলীয় নারী ক্রিকেটারকে রাস্তায় অনুসরণ ও যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চলমান নারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন