শরীয়তপুরের ভেদরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে এয়ারগান, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ফুয়াদ সরকার নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী।  শুক্রবার (২ জানুয়ারি) রাতে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেওয়া তথ্যমতে তার বাড়ী থেকে একটি এয়ারগান, দুটি কার্তুজ, চাকু, ডিজিটাল ডিভাইস, ড্রোন ক্যামেরা উদ্ধার করা হয়।গ্রেফতার ফুয়াদ সরকার (৫৫) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার, চর হোগলা এলাকার মৃত ফয়েজুল্লাহ সরকারের ছেলে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক ফুয়াদ সরকার দীর্ঘদিন ধরে কার্তিকপুর এলাকায় মাদক ব্যবসা, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, খাস জমি দখলসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। এ ছাড়াও এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন ও প্রভাব বিস্তার করতেন তিনি।শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালায়। এ সময় অন্য সদস্যরা পালিয়ে গেলেও ফুয়াদ সরকারকে আটক করে যৌথবাহিনী। তার কাছ থেকে একটি এয়ারগান, দুটি কার্তুজ, ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, কয়েকটি দেশীয় অস্ত্র ও মাদক সেবনের অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আটক ফুয়াদ সরকারকে ভেদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে শুক্রবার রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তানভীর হাসান বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে ফুয়াদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান
নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রোববার (২৬ অক্টোবর) বিকেল Read more

পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প
পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প

পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে লজ্জাজনক বলে অ্যাখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা Read more

বাক প্রতিবন্ধী বৃদ্ধার ঘরটাও ভেঙে দিল ওরা
বাক প্রতিবন্ধী বৃদ্ধার ঘরটাও ভেঙে দিল ওরা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামের ষাটোর্ধ্ব বাক প্রতিবন্ধী বৃদ্ধা ঝর্ণা  বেগম। বয়সের ভারে ন্যুব্জ হলেও স্বামীর মৃত্যুর পরে অভাবের সংসারে Read more

ইচ্ছামতো আকার নিতে পারে এই ব্যাটারি
ইচ্ছামতো আকার নিতে পারে এই ব্যাটারি

বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যাটারি ব্যবহার করা হয়। এসব ব্যাটারি একেকটি একেক আকারের হয়ে থাকে। তবে এখন এমন এক ধরনের বিশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন