উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে এক নজিরবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভোটাররা সরাসরি ভোটের মাধ্যমে বিচারপতি ও ম্যাজিস্ট্রেট নির্বাচন করেছেন।এর মাধ্যমে মেক্সিকো হয়ে উঠেছে বিশ্বের একমাত্র দেশ, যেখানে সব বিচারপতি ও ম্যাজিস্ট্রেট সরাসরি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন। তবে এই পদক্ষেপের সমালোচনাও করেছেন সমালোচকরা।সোমবার (২ জুন) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি, এপি এবং সংবাদমাধ্যম ডয়চে ভেলে।ডয়চে ভেলে বলছে, বিশ্বের একমাত্র দেশ হিসেবে রোববার মেক্সিকোতে জনগণের সরাসরি ভোটে বিচারপতি ও ম্যাজিস্ট্রেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদিও সরকার এই উদ্যোগকে দুর্নীতিগ্রস্ত বিচারব্যবস্থা সংস্কারের পথ হিসেবে দেখছে, তবে সমালোচকরা একে বিচার বিভাগের রাজনৈতিকীকরণ ও গণতন্ত্রের জন্য হুমকি বলে আখ্যা দিচ্ছেন।নতুন প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম আগেই জানিয়ে দিয়েছেন, এই নির্বাচন পুরোনো, অদক্ষ ও সুবিধাভোগী বিচারব্যবস্থা ভাঙার অংশ। তার মতে, “যারা বিচারব্যবস্থার ভেতরের দুর্নীতির রীতি ধরে রাখতে চায়, তারাই বলছে ভোটে কারচুপি হচ্ছে কিংবা একটি নির্দিষ্ট দল সুপ্রিম কোর্ট দখল করতে চাইছে। কিন্তু বাস্তবতা তার উল্টো।”এই পরিকল্পনার নেপথ্যে ছিলেন সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর, যিনি শেইনবাউমের রাজনৈতিক মেন্টর। অন্যদিকে, রাজধানী মেক্সিকো সিটিতে বিক্ষোভ মিছিলে অংশ নেয় হাজারো মানুষ। তাদের স্লোগান ছিল: “আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপ চলবে না”, “ভোট জালিয়াতি চলবে না”।৫৮ বছর বয়সী ইসমায়েল নভেলা ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপিকে বলেন, “এটাই ছিল নির্বাহী বিভাগের বিরুদ্ধে শেষ প্রতিবন্ধকতা। সেটাও এখন হারাচ্ছি।”ডয়চে ভেলে বলছে, এই নির্বাচনে ৮৮০ জন ফেডারেল বিচারক — তার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও ছিলেন — পাশাপাশি শত শত স্থানীয় বিচারক ও ম্যাজিস্ট্রেট নির্বাচন করা হয়েছে। ২০২৭ সালে বাকি পদগুলোর জন্য দ্বিতীয় দফার ভোট হবে।তবে ভোটার উপস্থিতি ছিল কম। কারণ অনেকেই প্রার্থীদের নাম বা পটভূমি সম্পর্কে জানতেন না। ৬৩ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষিকা লুসিয়া কালদেরন বলেন, “আমরা ঠিকমতো প্রস্তুত না। আরও তথ্য প্রয়োজন ছিল।”আবার অনেকেই ভোট দিতে বাধ্য বোধ করেছেন। আবার কেউ কেউ বলেছেন, বিচারব্যবস্থার ওপর তারা আস্থা হারিয়ে ফেলেছেন। রাউল বেরনাল নামে কারখানার এক কর্মী বলেন, “ভোট দিতে আমার আগ্রহ নেই। দলগুলো আসে, যায়—সবই একই রকম।”এদিকে মানবাধিকার সংগঠন ডিফেন্সরক্স জানিয়েছে, প্রায় ২০ জন প্রার্থীকে “উচ্চ ঝুঁকিপূর্ণ” হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন সিলভিয়া ডেলগাদো নামে এক প্রার্থীও রয়েছেন যিনি মাদক সম্রাট “এল চ্যাপো” গুজম্যানের আইনজীবী ছিলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’
টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’

মহান বিজয় দিবস উপলক্ষে কানাডার টরন্টোতে প্রদর্শিত হলো বাংলাদেশের সিনেমা ‘সাবিত্রী’। মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়ের কঠিন বাস্তবতাকে পর্দায় তুলে Read more

মেয়র পদে শপথ ইস্যুতে ইশরাক হোসেন-আসিফ মাহমুদের পাল্টাপাল্টি বক্তব্য
মেয়র পদে শপথ ইস্যুতে ইশরাক হোসেন-আসিফ মাহমুদের পাল্টাপাল্টি বক্তব্য

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা আন্দোলনের মধ্যেই সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট Read more

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রবিবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট Read more

শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে পাবিপ্রবির শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে পাবিপ্রবির শিক্ষার্থীদের মানববন্ধন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষাক্যাডারে স্বতন্ত্র কোডে লোকপ্রশাসন বিভাগের অন্তর্ভুক্তি করে নিয়োগপ্রাপ্তির সুযোগ বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার Read more

চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু মারা গেছেন
চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু মারা গেছেন

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। আজ রবিবার (৪ জানুয়ারি) Read more

পাকুন্দিয়ায় ধর্ষণ মামলা করায় বাদীকে মারধর করে প্রাণনাশের হুমকি
পাকুন্দিয়ায় ধর্ষণ মামলা করায় বাদীকে মারধর করে প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে ধর্ষণ মামলা করায় ভাবীকে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দেবরদের বিরুদ্ধে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।এ ঘটনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন